চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীঘ্র ভূমি সেবায় আসছে ই-পেমেন্ট গেটওয়ে: ভূমিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 21, আগস্ট 2019
in বাংলাদেশ
A A

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন: ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের লেনদেনের জন্য ই-পেমেন্ট গেটওয়ে স্থাপনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। পেমেন্ট গেটওয়ে চালু হলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবায় একটি নতুন দিগন্ত শুরু হবে।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘এটু আই’র সহযোগিতায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত ঢাকা বিভাগীয় ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিন দিন ব্যাপী ‘ই-নামজারি সঞ্জীবনী কর্মশালা’ এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।

উল্লেখ্য, পেমেন্ট গেটওয়ে লেনদেনকে নির্ভরযোগ্য করে তোলার জন্য কার্যকর ও সুরক্ষিত প্ল্যাটফর্ম।

উপস্থিত কর্মকর্তাদের ভূমিমন্ত্রী সরকারি জমি উদ্ধারে আরও তৎপর হবার নির্দেশ প্রদান করেন। সরকারি জমি অবৈধ দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন প্রস্তুত করার কাজও চলছে বলে মন্ত্রী জানান।

মন্ত্রী আরও বলেন দুর্নীতির কারণে আমরা আমাদের যথার্থ জায়গায় পৌছাতে পারিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একসাথে কাজ করে যেতে মন্ত্রী সবাইকে আহবান জানান। নিজ উদ্যোগে যেসব কর্মকর্তা ভূমি সেবা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন মন্ত্রী তাদের প্রশংসা করেন এবং অন্যদেরও এমন করতে উৎসাহ প্রদান করেন।

কর্মশালায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। আজ কর্মশালার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় কর্মরতগণ।

এর আগে কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের তিনজন কর্মকর্তা তাদের বক্তব্যে নিজ অভিজ্ঞতা ও ভাবনার কথা তুলে ধরেন।

ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সেলিম রেজা, স্থানীয় সরকার পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী এবং এটুআই’র প্রকল্প পরিচালক ডঃ মোঃ আব্দুল মান্নান।

মাঠ পর্যায়ে কাজ করতে যে সকল সমস্যার মুখোমুখি হতে হয়, তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং পরামর্শ গ্রহণ করা, এবং সেইসাথে নিজেদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করাই সঞ্জীবনী কর্মশালার মূল উদ্দেশ্য। ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশনটি মূলত ‘জমি’ নামক জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের (www.land.gov.bd) একটি অংশ।

Tags: ভূমিমন্ত্রীসাইফুজ্জামান চৌধুরী
Previous Post

লুকিং ফর শত্রুজ: মিঃ বাবর দেখলেন তো শত্রু কে!

Next Post

এই নারকীয় দিন যেনো আর না আসে

Next Post

এই নারকীয় দিন যেনো আর না আসে

সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

কুড়িগ্রাম ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT