চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিয়া মসজিদে হামলার ঘটনায় মামলা, মাদ্রাসা ছাত্র আটক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
1:12 পূর্বাহ্ন 27, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

বগুড়ার শিয়া মসজিদে গুলি করে মুয়াজ্জিনকে হত্যা ও ঈমামসহ তিন জনকে আহত করার ঘটনায় জুয়েল নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। শিয়াবিদ্বেষী কোন জঙ্গী গোষ্ঠী ওই পরিকল্পিত হামলা চালিয়েছে বলে  প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।  

হামলার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে শিবগঞ্জ থানায় শুক্রবার একটি মামলা করেছেন মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সোনা মিঞা।

বৃহস্পতিবার বগুড়া জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে উপজেলা সদর শিবগঞ্জে এলোপাতারি গুলি চালিয়ে মুয়াজ্জিনকে হত্যা ও তিন জনকে আহত করে বন্দুকধারীরা। সকালে নতুন করে সেই শিয়া মসজিদ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তদন্তকারী পুলিশ ও গোয়েন্দারা। কথা বলেন কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও। 

সশস্ত্র যুবকদের সরাসরি গুলি করতে দেখেছেন এমন দুজনকে জিজ্ঞাসাবাদ করেন তারা। হামলাকারীদের শারীরিক গঠন ও পোশাক সম্পর্কে সুষ্পষ্ট ধারনা নিয়ে সন্দেহভাজনদের গ্রেফতারে চিরুনী অভিযানে নেমেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছে, ইসলামিয়া জন কল্যাণ ফাউন্ডেশন নামের একটি এনজিও ওই মসজিদ পরিচালনা করে আসছে।

সশস্ত্র যুবকদের এলোপাতারি  গুলিতে আহত শিয়া মসজিদের ইমামসহ অন্য আহতদের অবস্থা শঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসকরা। 

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সোনা মিঞার মাথার উপর দিয়ে দুই রাউন্ড গুলি দেয়ালে লাগে বলে পুলিশকে জানান তিনি।

মামলার বাদীও হয়েছেন সোনা মিঞা। তবে দায়ের করা ওই হত্যা মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামী করা হয়নি। কতিপয় অজ্ঞাত ব্যাক্তি ওই হামলা চালায় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

বগুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা না গেলেও জুয়েল নামে একজনকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। জুয়েলের দেয়া তথ্য তদন্তে কাজে লাগবে জানিয়েছে শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব।

ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ কিছু আলামত সংগ্রহ করে তদন্তকারীরা। শিয়া মসজিদ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে মানুষ হত্যার কৃতিত্ব দাবী করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। 

Tags: শিয়া মসজিদে হামলাহোসেনী দালান
Previous Post

ম্যাঙ্গোলি সেরা নাচিয়ের গ্র্যান্ড অডিশন ১২ ডিসেম্বর

Next Post

মাদকসেবী খুন করলো আরেক মাদকসেবীকে

Next Post

মাদকসেবী খুন করলো আরেক মাদকসেবীকে

আড়ং ডেইরি-চ্যানেল আই সিলেট বিভাগের অডিশন অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT