চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিহরিত শস্যদানা’র পর কাচের কানাভোলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2016
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

এবারের বইমেলায় বাজারে এসেছে মাসুম মোকাররমের কবিতার বই কাচের কানাভোলা। কবিতা নিয়েই যারা বাঁচেন, সেই কবির কথাই শোনালেন মাসুম মোকাররম চ্যানেল আইয়ের সঙ্গে বিশেষ আলোচনায়। 

জানা গেলো, এবারের বইটি কবির লেখা দ্বিতীয় বই। এর আগে তার আরো একটি বই প্রকাশিত হয়েছে যেটার নাম শিহরিত শস্যদানা। বললেন, বই আমাদের সন্তানের মতো। প্রতিটি বই-ই লেখকের কাছে একেকটি সন্তান। দুটির মধ্যে তাই পার্থক্য করি কি করে। দুটিই আমার কাছে সমান পছন্দের বই। 

কবিতা লেখা চলছেই। চলবে আজীবনও। তবে এবারের প্রকাশিত বইটির কথা বলতে গিয়ে এই কবি বলেন, এবারের বইটি নিয়ে বিশেষ কিছু বলতে গেলে বলতে হবে, বইটি লিখতে গিয়ে আমি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে গেছি। অসুস্থ হয়ে গেছি। এই কবিতার বইটির সঙ্গে আমার অনেক অনেক শ্রম এবং অনেক অনেক ভালোবাসা জড়িয়ে আছে।    

এবারের বইটি খানিকটা ভিন্ন রকমের কবিতার ফর্ম তুলে আনবে বলেও জানান এই কবি। বলেন, এখানে পাঠক গদ্য ফর্মে কবিতা পাবেন। কবিতার বইটিতে লিপিবদ্ধ সবগুলো কবিতাই একই ধরনের কিন্তু প্রতিটি কবিতার অনুভূতিগুলো ভিন্নরকম। যে কবিতাগুলো পড়বে সেই ভিন্ন ভিন্ন অনুভূতি উপভোগ করতে পারবে। 

লেখালেখি চলছেই। লেখালেখি চলবেও। তবে এই লেখক স্বপ্ন আঁকেন তার একটি ১০০০ পৃষ্ঠার বই হবে। সেটা হবে উপন্যাস। দেশের নানান ইতিহাসের বাঁকবদল এবং দেশের মানুষের জীবন নিয়েই হবে এই বইটি। তবে দেশের সাহিত্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে অনুবাদের নিজে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই কবি। বলেন, অবশ্য তারও আগে আমাদের দেশের সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। সাহিত্য সমৃদ্ধ হলে একসময় এমনিতেই অনুবাদ হবে। তখন আর এজন্য বিশেষ কোনো উদ্যোগের দিকে নজর দিতে হবে না।

মেঘ প্রকাশনী থেকে প্রকাশিত এই লেখকের কবিতার বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মেলার লিটন ম্যাগ চত্ত্বরে ২৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। দাম ৩৫০ টাকা।

Tags: বইমেলা
Previous Post

শিহরিত শস্যদানা’র পর কাচের কানাভোলা

Next Post

৭০ বছর পর দেখা এক জুটির

Next Post

৭০ বছর পর দেখা এক জুটির

৭০ বছর পর দেখা এক জুটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT