চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু হত্যা-নির্যাতনের ঘটনায় ইউনিসেফ’র উদ্বেগ প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 06, আগস্ট 2015
in অন্যান্য, স্বাস্থ্য
A A

বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে নির্যাতন করে ও পিটিয়ে শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
 
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার এ উদ্বেগের কথা জানান।
 
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বেগবেদার বলেন, ‘সাম্প্রতিক সময়ে খুব অল্প দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নির্যাতন করে পিটিয়ে শিশুদের হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা সম্পূর্ণরূপে ‘শিশু অধিকারের’ নীতি বিরোধী এবং এই ঘটনাগুলো যা সারা দেশকে নাড়া দিয়েছে তার জন্য ইউনিসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’
 
তিনি বলেন, ‘ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশগুলোতে সরকারি, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের সাথে শিশুদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের শারীরিক শাস্তি, শিশু বিবাহ, শিশু শ্রম, যৌতুক বন্ধ করা। ইউনিসেফ একইসাথে তার অংশীদারদেরকে শিশুদের জন্য বিচার ব্যবস্থার উন্নয়নে কাজ করছে, যাতে করে শিশুদের সংশ্লিষ্ট অপরাধীরা বিচারের আওতায় আসে।’
 
ইউনিসেফ সরকারের প্রতি ওইসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। ওইধরণের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও সরকারকে আন্তরিক হতে পরামর্শ ইউনিসেফের।
 
‘শিশু নির্যাতনের, প্রহার এবং এমনকি হত্যা এই দেশে নতুন কিছু নয়’ উল্লেখ করে সাম্প্রতিক ঘটনাগুলো স্বতঃস্ফূর্তভাবে সংবাদ প্রকাশ করায় দেশের গণমাধ্যমের প্রশংসা করেন ইউনিসেফ প্রতিনিধি। 

Tags: শিশু রাকিব হত্যাশিশু রাজন হত্যা
Previous Post

যৌন জিহাদে রাজী না হওয়ায় ১৯ নারীকে হত্যা

Next Post

১৪ আগস্ট বিকেল থেকে প্রকাশ্যেই চলে সব প্রস্তুতি

Next Post
১৪ আগস্ট বিকেল থেকে প্রকাশ্যেই চলে সব প্রস্তুতি

১৪ আগস্ট বিকেল থেকে প্রকাশ্যেই চলে সব প্রস্তুতি

তারপরেও যে রেকর্ড ভাঙ্গেনি অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT