চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু যৌন নিপীড়নবিরোধী অভিযানে ব্রাজিলে শতাধিক গ্রেফতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ‘পিডোফিলিয়া’ বা শিশু যৌন নিপীড়নের বিরুদ্ধে পরিচালিত এ যাবতকালের সবচেয়ে বড় অভিযানে এখন পর্যন্ত ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ব্রাজিলিয়া এবং মোট ২৪টি অঙ্গরাজ্য থেকে তাদের গ্রেফতার করা হয়।

ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী তোরকুয়াতো জার্দিম জানান, আটককৃতরা এমন একটি চক্রের অংশ, যারা কম্পিউটার এবং মোবাইল ফোনের মাধ্যমে শিশুদের পর্নোগ্রাফিক ছবি শেয়ার করে।

টানা ছ’মাসের তদন্তের পর এই অভিযানটি চালানো হলো। তদন্তের কাজে ব্রাজিলের গোয়েন্দা কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিবাসন কর্মকর্তারা জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজারেরও বেশি কর্মকর্তা এই অভিযানে দায়িত্ব পালন করেছেন।

তদন্তকারীরা ইন্টারনেট ঘেঁটে শিশু-কিশোরের আপত্তিকর ছবিযুক্ত দেড় লাখেরও বেশি ফাইল পেয়েছেন। ছবিগুলো ডার্ক ওয়েবে ছড়িয়ে ছিল, যেখানে বেশিরভাগ সার্চ ইঞ্জিনগুলো যায় না।

গ্রেফতারকৃত ১০৮জন ওইসব ছবি ইন্টারনেটে শেয়ারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মচারী এবং বিভিন্ন যুব ফুটবল ক্লাবের প্রধানও রয়েছেন।

জার্দিম জানান, এসব পিডোফাইলরা (শিশুদের যৌন নিপীড়নের মাধ্যমে বিকৃত আনন্দ লাভকারী) পুলিশের তদন্ত এড়াতে জটিল ধরণের কৌশল ব্যবহার করে।

‘এরা বেআইনি, অপরাধমূলক এসব পর্নোগ্রাফিক ছবি একই দেশের অন্য কোনো স্থান, এমনকি অন্য কোনো দেশে বসবাসকারী কোনো ব্যক্তির কম্পিউটারে লুকিয়ে রাখে এবং বেশিরভাগ সময় যার কম্পিউটারে কন্টেন্টগুলো রাখা হচ্ছে তিনি নিজেও এ ব্যাপারে জানতে পারেন না।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ প্রাথমিকভাবে অভিযানটির উদ্দেশ্য ছিল বেআইনিভাবে শিশু-কিশোরদের পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও শেয়ার করে, এমন সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করা। কিন্তু কয়েক ডজন কম্পিউটার, মোবাইল ফোন, সিডি এবং হার্ডড্রাইভ জব্দ করে পরীক্ষা করার পর তদন্তকারীরা দেখলেন, এই অপরাধচক্র শুধু এ ধরণের কন্টেন্ট ছড়ানোর কাজই করে না। ছড়ানোর জন্য সেসব কন্টেন্ট তৈরির কাজও করে তারা।

সেসব ফাইলে একেবারেই ছোট বাচ্চা থেকে শুরু করে কমবয়সী শিশুদের যৌন হয়রানি করার আপত্তিকর ছবিও পাওয়া গেছে। কয়েকজন শিশু-কিশোর এসব ছবি/ভিডিও ছড়ানোর জন্য নিজ বাবা-মা বা আত্মীয়দেরকে দায়ী করে অভিযোগ করেছে তদন্তে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে।

শিশু পর্নোগ্রাফিক আধেয় তৈরি ও ছড়ানো এই অপরাধচক্র স্বতন্ত্রভাবে ব্রাজিলে সক্রিয় আছে নাকি দেশের বাইরের কোনো অপরাধচক্রের সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

Tags: ব্রাজিলযৌন নিপীড়নশিশু যৌন নির্যাতন
Previous Post

বৃষ্টি-খিচুড়ি যুগলবন্দী

Next Post

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে রাষ্ট্রপতি

দুই দিনে আমিরের আয় ১৩ কোটি, একদিনেই অজয় নিল ৩৪ কোটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT