চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু নির্যাতন ও হত্যা বন্ধে করণীয় কী?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:38 অপরাহ্ন 18, অক্টোবর 2019
in সম্পাদকীয়
A A

শিশু নির্যাতন ও হত্যা বাড়ায় উদ্বেগের মধ্যেই এ বিষয়ে আশার বাণী শোনা গেছে। এই নিপীড়ন ও হত্যায় যারা জড়িত, তাদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া শিশু-কিশোরদের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ঘাতকরা পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর সাথে শেখ রাসেলকেও নির্মমভাবে খুন করেছিল। এর ধারাবাহিকতায় এখনও দেশে শিশুদের ওপর অমানবিক নির্যাতন চলছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যেও একথা উঠে এসেছে। তিনি বলেছেন: এই বিচারহীনতার প্রভাব সমাজে পড়েছে। আজকে আমরা দেখি শিশুদের ওপর অমানবিক নির্যাতন। সেই সময় যদি শিশু ও নারী হত্যার বিচার করা হতো তাহলে মানুষের মধ্যে একটা ভীতি থাকতো। দেশে এই ধরনের অমানবিকতা তৈরি হতো না। কী অমানবিক অবস্থা। বাবা হয়ে সন্তান হত্যা করে, অন্যকে ফাঁসানোর জন্য!

শিশু তুহিনের হত্যাকাণ্ডের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে শিশু তুহিন খুনের নৃশংস ঘটনায় তার বাবা, তিন চাচা ও চাচতো ভাই জড়িত বলে জানিয়েছে পুলিশ।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে পুলিশের বরাতে জানা যায়: প্রতিপক্ষকে ফাঁসাতে ঠাণ্ডা মাথায় বাবা-চাচারা মিলে খুন করে ৫ বছর বয়সী শিশু তুহিনকে। ঘুমন্ত শিশুটিকে বাবা আব্দুল বাছির কোলে করে বাড়ির বাইরে নিয়ে যায়। বাবার কোলেই ঘুমন্ত অবস্থায় শিশু তুহিনকে ছুরি দিয়ে জবাই করে চাচা নাসির উদ্দিন। এসময় নাছিরকে সহযোগিতা করে শিশু তুহিনের চাচা মছব্বির, জমসের ও চাচাতো ভাই শাহরিয়া।

মানবতা আর নীতি নৈতিকতার কতোটা অধঃপতন হলে ঘুমন্ত শিশুকে বাবার কোলে রেখে চাচা ও চাচাতো ভাইরা মিলে হত্যা করতে পারে, তা ভাবতেই গা শিউরে ওঠে। এর আগে সিলেটে ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা এবং খুলনায় মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে ১৩ বছরের রাকিব হাওলাদারকে খুন করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত শিশু ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের ভয়াবহ খবর গণমাধ্যমে উঠে আসে। তবে বেশিরভাগই খবরের আড়ালে থেকে যায়।

এমন পরিস্থিতি একদিনে তৈরি হয়নি বলেই আমরা মনে করি। বিভিন্ন সময়ে অপরাধীরা কঠোর বিচারের আওতায় না আসায় এমনটা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর অপরাধীরা এখন থেকে ছাড় পাবে না বলেই আমাদের আশাবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে শিশু নির্যাতন ও হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Tags: শিশুশিশু নির্যাতনশিশু হত্যাশেখ রাসেলসম্পাদকীয়
Previous Post

দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের একমাস

Next Post

বিমানবন্দরে অতিরিক্তি ফি এড়াতে গায়ে জড়ালেন ১০টি পোশাক!

Next Post

বিমানবন্দরে অতিরিক্তি ফি এড়াতে গায়ে জড়ালেন ১০টি পোশাক!

দিল মনোয়ারা মনু: একখণ্ড স্নিগ্ধ আকাশের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT