নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে আলোচিত শিশু তাসফিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রিমনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত সোয়া ১০ টায় র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার সুবর্নচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালায় র্যাব-১১ একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় আসামিরা। এসময় র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ওই স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ রিমন এবং আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হচ্ছে- মহিন, আকবর, সুজন ও বড় নাঈম।
এ বিষয়ে আজ বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।









