চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় আসামী জাহাঙ্গীরের আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 21, মে 2015
in অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনার মামলায় অন্যতম আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। কিছুক্ষণের মধ্যে ঢাকা মহানগর হাকিমের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে যায়। দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালিয়েও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরবর্তীতে কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় মামলা দায়ের করেন।

মামলার দুই আসামি হলেন, শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। ঠিকাদার সালাম ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এ ছাড়া অপর আসামি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

Tags: শিশু জিহাদ
Previous Post

উদ্ধার অভিযান শুরু করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় যুক্তরাষ্ট্র

Next Post

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় যুক্তরাষ্ট্র

উপকূলে তেল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT