চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু আদালতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 17, জুন 2017
in আদালত
A A
শিক্ষার্থী

শিশু আইন-২০১৩ এর প্রয়োগ ও শিশু আদালতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য এজলাস, ডক, কাঠগড়াসহ আনুষঙ্গিক উন্নয়ন কাজে ইউনিসেফ বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে দেশের সকল জেলা জজ আদালতসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে জারি করা হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এ সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সার্কুলারে বলা হয়, শিশু আইন ২০১৩ এর ১৯ ধারার বিধান মতে শিশু আদালতের আদালত কক্ষের বিন্যাস সাজ-সজ্জা ও আসন ব্যবস্থা শিশুর জন্য উপযোগী হতে হবে। এ লক্ষ্যে ইউনিসেফ বাংলাদেশ ও সুপ্রিমকোর্টের এক সমঝোতা স্মারক হয় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। সে অনুযায়ি ইউনিসেফ বাংলাদেশ শিশু আদালতে শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য এজলাস, ডক, কাঠগড়াসহ আনুষঙ্গিক উন্নয়ন কাজ শুরু করেছে।

সার্কুলারে বলা হয়, শিশু অধিকার নিশ্চিত বিষয়ক সুপ্রিমকোর্টের বিশেষ কমিটির ১৪ তম সভা হয় গত ২৩ মে। ওই সভায় সিদ্ধান্ত হয় যে, শিশু আদালতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক গৃহীত উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করতে সকল জেলা জজ আদালত ও শিশু আদালত সার্বিক সহযোগিতা প্রদান করবে। সে অনুয়ায়ী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে এ সার্কুলার জারি করা হয়।

এর আগেও সুপ্রিমকোর্টের জারি করা এক সার্কুলারে বলা হয়, শিশু আইন বলবত থাকার পরেও লালসালু ঘেরা কক্ষে শিশু আদালতের বিচার কার্যক্রম পরিচালিত হওয়া আইনের লংঘন। ওই সার্কুলারে বলা হয়েছে, আইনানুযায়ী শিশুর বিচারের সময় বিচারক, আইনজীবী, পুলিশ বা আদালতের কোন কর্মচারী আদালত কক্ষে পেশাগত বা দাপ্তরিক ইউনিফর্ম পরিধান করতে পারবেন না। শিশু আইন, ২০১৩ এর ১৬ ধারা অনুযায়ী প্রত্যেক জেলা এবং মেট্টোপলিটন এলাকার এক বা একাধিক অতিরিক্ত দায়রা জজ আদালতকে শিশু আদালত হিসাবে নির্ধারণ করার বিধান রয়েছে। কিন্তু সুপ্রিমকোর্টের শিশু অধিকার সংক্রান্ত বিশেষ কমিটির গোচরীভূত হয়েছে যে, শিশু আইনের ১৭(৪) ধারা প্রতিপালিত হচ্ছে না।

সার্কুলারে বলা হয়, শিশুর জন্য উপযুক্ত ওয়েটিং রুমের ব্যবস্থা করতে হবে। মামলা শুনানির আগে বা পরে যাতে শিশুরা সেখানে অবস্থান করতে পারে। এছাড়া যে সকল শিশু আদালতে ভিডিও কনফারেন্সের সুবিধা আছে সে সকল আদালতে ভিডিও লিংক ব্যবহার করে ব্যক্তিগত হাজিরা হতে শিশুর কার্যত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এমতাবস্থায় শিশু আইনের বিধানাবলী প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট আদালতের বিচারকগণকে নির্দেশনা প্রদান করা হয়।

Previous Post

বিদ্যুৎ ও পোশাকখাতে দুই সুইডিশ কোম্পানির আগ্রহ

Next Post

বাবার মন্তব্যই সেরা সালমানের কাছে

Next Post
সালমান খান

বাবার মন্তব্যই সেরা সালমানের কাছে

এ্‌ফডিসির গেট

রোববার চলচ্চিত্রের ১৪ দলের প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT