চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুশিক্ষায় প্রযুক্তিনির্ভর অ্যাপ ‘সহজ লার্ন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 10, জুন 2021
in তথ্যপ্রযুক্তি
A A
শিশু শিক্ষার্থীরা 'শিক্ষা' শব্দের অক্ষর ধরে ছবি তৈরি করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্পূর্ণ নতুন সংযোজন ‘সহজ লার্ন’ চালু করেছে সুপারঅ্যাপ সহজ।

বিশ্বের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান স্কলাস্টিক কর্পোরেশন ও প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক প্ল্যাটফর্ম মামিড্যাডিমি-এর সঙ্গে মিলে শিশুদের জন্য ১০০-এরও বেশি পুরস্কারপ্রাপ্ত ই-বুক, অডিও রিডার ও শিক্ষণীয় আরো নানান উপকরণ নিয়ে নতুন এই সেবা নিয়ে এলো প্রতিষ্ঠানটি।

সামনের দিনগুলোতে ক্লাসরুম, ড্যাশবোর্ড, ডিসকাশন বোর্ড, শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট, পডকাস্টসহ আধুনিক আরো ডিজিটাল মাধ্যমে মানসম্মত প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিগন্ত উন্মেচনের লক্ষ্যেই ‘লার্ন’ নিয়ে কাজ করছে সহজ।

বিশ্ব মহামারি অব্যাহত থাকায় পুরো প্রচলিত শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে পড়ায় অনলাইন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে এগোচ্ছে শিক্ষা খাত। পরিবর্তনের এই মূহুর্তকে আরো বেশি গতিশীল ও সংযুক্তময় করবে ‘সহজ লার্ন’।

প্রথাগত শিক্ষা গ্রহণের বিকল্প পন্থা হিসেবে শিশুদের জন্য আরো বেশি সৃজনশীল ও কার্যকরী শিক্ষার সম্ভাবনার পথকে সম্প্রসারণের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে ‘সহজ লার্ন’। প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার উপরকরণগুলোকে অত্যন্ত সহজ ও সাবলিলভাবে উপস্থাপন করা হয়েছে নতুন এই সেবাটিতে যেনো শিশুদের পাশাপাশি অভিভাবকরাও তা সহজে আয়ত্ত করতে পারে।

ই-বুকের মাধ্যমে শিশু ও তরুণ শিক্ষার্থীদের মাঝে কার্যকরী শিক্ষা গ্রহণের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে চায় ‘সহজ লার্ন’।

গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে গিয়ে সহজ সুপারঅ্যাপ ডাউনলোড করে ‘লার্ন’ সুবিধা ব্যবহার করতে পারবেন প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে।

প্রাথমিকভাবে ৮৫০ টাকা পরিশোধের মাধ্যমে ৬ মাস কিংবা ১২৫০ টাকার বিনিময়ে ১ বছরের জন্য প্ল্যান কেনা যাবে সহজ সুপারঅ্যাপ থেকে।

কেনা প্ল্যানের মধ্যে রয়েছে যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে ১০০এরও বেশি স্কলাস্টিক প্রকাশনীর পুরস্কারপ্রাপ্ত ই-বুক, অডিও রিডার ও মজার মজার সব কুইজে অংশ নেয়ার সুযোগ।

সহজ লার্ন প্রসঙ্গে সহজ-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, “মানসম্মত শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে ডিজিটাল শিক্ষা’র কোন বিকল্প নেই। মহামারী করোনায় শিশুদের জন্য সহজ লার্ন চালুর মধ্য দিয়ে ডিজিটাল শিক্ষাক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে পেরে আমরা দারুণ আনন্দিত।”

Tags: শিশুশিক্ষা
Previous Post

আরও অনেক কথা সেদিন হতে পারতো যা হয়নি

Next Post

মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি; নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

Next Post
মেঘনায় ডুবে থাকা বাল্কহেডের ছবি, নিখোঁজ শ্রমিকদের খোঁজে উদ্ধার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি; নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আলোচনা, বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমলাতন্ত্রের প্রশংসা করি, তবে মাথায় তেল দেয়ার জন্য নয়: পরিকল্পনা মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT