চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর ‘আগুন নিয়ে খেলা’ থেকে ভয়াবহ পরিণতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 30, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ করছেন, ধোঁয়া ও আগুনের ধাক্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময়  বৃহস্পতিবার সন্ধ্যায় একটি এপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়। এক শিশু তাদের রান্নাঘরে জ্বলন্ত চুলা নিয়ে খেলার সময়েই এই অগ্নিকাণ্ডের সুত্রপাত, বলে ধারণার কথা জানান নিউইয়র্কের দমকল বাহিনী প্রধান ড্যানিয়েল নিগ্রো। যাকে তিনি অভিহিত করেছেন গত আটাশ বছরে শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে।

ড্যানিয়েল নিগ্রো, আগুন খুব দ্রুত সিঁড়ি ঘর দিয়ে উপরে উঠে যায়, যার ফলে ভবনের বাসিন্দারা খুব কম সময় পেয়েছিল।

আগুন নেভানোর জন্য ১৭০ জন দমকল কর্মী কাজ করেছে।

নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় এই অগ্নিকাণ্ডে নিহত ১২ জনের মধ্যে ৭জনই শিশু। নিহতদের নাম এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

দমকল বাহিনীর প্রধান ড্রানিয়েল নিগ্রো বলেন, যে শিশুর কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তাঁর বয়স তিন বছর।

আগুনের সূত্রপাত হবার সাথে সাথে শিশুটির মা তার দুই সন্তান নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যান। এ সময় তিনি দরজা খোলা রেখে যান। ফলে সে বাসা থেকে আগুন বেরিয়ে সিড়িতে ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর প্রধান বলেন, সিড়ির জায়গা একটি আগুনের চিমনি হিসেবে কাজ করেছে এবং এর মাধ্যমে আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়েছে।

যখন আগুনের সূত্রপাত হয় তখন শিশুটির মা জানতো না। চিৎকারের ফলে তিনি আগুন লাগার ঘটনা জানতে পারেন। তখন তিনি তার দুই বছর এবং তিন বছরের দুই সন্তান নিয়ে দ্রুত বেরিয়ে যান।

আগুন এতো দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে যে বাসিন্দারা বুঝে উঠতে পারেনি। তারা নিচে নামতে পারেনি। যারা নামার চেষ্টা করেছে তাদের কয়েকজন সেখানেই পড়ে মারা গেছে।

আমেরিকার স্থানীয় গণমাধ্যম বলছে, দুজন শিশুকে জড়িয়ে থাকা এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে তিনি শিশুসহ নিজেকে বাঁচাতে বাথটাবে আশ্রয় নিয়েছিলেন।

অগ্নিকান্ড থেকে যারা বেঁচে গেছেন তাদের অনেকেই পায়ে কোন জুতা কিংবা গরম কাপড় সাথে আনতে পারেন নি। তীব্র শীতের মধ্যে তারা রাস্তায় নেমে আসেন। রাস্তায় আসা বাসিন্দাদের শীত নিবারণের জন্য কম্বল দিয়ে সহায়তা করেছে রেডক্রস।

 

Tags: নিউ ইয়র্ক
Previous Post

প্রশ্নফাঁস পুরো প্রজন্মকে মেধাশূন্য করার চেষ্টা

Next Post

‘মেসি-রোনালদোর সঙ্গে তুলনায় দিবালার সর্বনাশ’

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দিবালা ও কোচের মধ্যে সংলাপ, ফুটবল প্রেমীদের নজর কেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসি-রোনালদোর সঙ্গে তুলনায় দিবালার সর্বনাশ’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরু, সুজনের কোচিংয়ে ‘আদর-শাসনের পার্থক্য’ দেখছেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT