চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুরাই ভবিষ্যতের প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিব: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 22, মে 2016
in রাজনীতি
A A

“শিক্ষাতেই সবচেয়ে বেশি জোর দিতে হবে। কারণ শিক্ষাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। মানুষের কাছ থেকে সব সম্পদ হারিয়ে যেতে পারে কিন্তু শিক্ষা কখনো হারায় না। আজ যারা শিশু তারাই তো ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব হবে। বড় বড় পদে যাবে। তাই শিক্ষার উপর বাড়তি গুরুত্ব দিতেই হবে।”, সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৫-১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে আমরা শিক্ষায় যেমন এগিয়ে নিতে চায় তেমনই প্রযুক্তিতে। আগে দেশে কেউ কম্পিউটার ধরতেই চাইতো না। ব্যবহারতো দূরের কথা। আর এখন ঘরে ঘরে কম্পিউটার। সবাই ইন্টারনেট ব্যবহার করছে। ঘরে বসেই দেখছে পুরো বিশ্বটাকে। খুব শীঘ্রই আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ হয়ে যাবে। সেটা হলে আরো গতি আসবে ইন্টারনেটে। তখন সব কাজের জন্য আর ঢাকামুখী হতে হবে না। 

শিক্ষায় বেশি গুরুত্ব দিতে অবৈতনিক শিক্ষা, বিনামূল্যে বইয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাইছি এখন প্রত্যন্ত এলাকাগুলোতে আবাসিক স্কুল তৈরি করে দিতে।  তাহলে নদী- পাহাড়ের নানান দুর্গম পথ পেরিয়ে কষ্ট করে যেসব শিশুরা স্কুলে আসে তাদের কষ্টটা কমবে। স্কুলে থেকেই তারা পড়াশোনা সম্পন্ন করতে পারবে। পাশাপাশি আমরা উচ্চশিক্ষার জন্যও বৃত্তির ব্যবস্থা করছি। এখন পিএইচডি করলেও বৃত্তি দেওয়া হবে।

পড়াশোনাকে খরচ হিসেবে নয় বরং বিনিয়োগ হিসেবেই দেখার পক্ষপাতি বঙ্গবন্ধুকন্যা। বলেন, যারা পড়াশোনা করছে তাদের জন্য যে খরচটা হচ্ছে তা খরচ নয় বরং বিনিয়োগ। এরাই তো পড়াশোনা শেষে ভালো কাজ করে দেশের মুখ উজ্জ্বল করবে। একই কথা আমি বলতে চাই বাবা-মাদেরও। আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী কিন্তু সেটা প্রকাশের সুযোগ নেই। সেই সুযোগ আমাদেরই তৈরি করতে হবে।

সৃজনশীল মেধা অন্বেষণে জয়ীদের এবং এই আয়োজনে অংশগ্রহণকারী সবাইকেই শুভেচ্ছা জানান শেখ হাসিনা। 

Previous Post

‘ইন্টারনেট আসক্তি’ যেভাবে ক্ষতি করছে

Next Post

বাবা (পর্ব: বিশ)

Next Post

বাবা (পর্ব: বিশ)

বন্ধ হচ্ছে বাংলাদেশ-আসাম সীমান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT