চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের বন্ধু এখন চারকোনা স্ক্রিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু শিক্ষার্থীর হাতে মোবাইল ফোনে পড়া বই দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালের ডিসেম্বরে ভারতের চিনু জেবারাজের তিন বছর বয়সী মেয়েটি খুব উচ্ছসিত ছিলো। কারণ আর কদিন পরই সে স্কুলে যাবে। কিন্তু যে সময়ে স্কুলে ক্লাস শুরু হওয়ার কথা সে সমেয়ই করোনা সংক্রমণ কমাতে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়।

কয়েক মাস পরে লকডাউন শিথিল করা হলেও স্কুলগুলো বন্ধই রাখা হয়। ভারতের কোন কোন রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া চেষ্টা করে কিন্তু একের পর এক করোনা ঢেউ এসে সেসব চেষ্টা বাঞ্চাল করে দেয়।

জেবারাজের মেয়ের বয়স এখন পাঁচ বছর। সে অনলাইন প্ল্যাটফর্ম জুমে ৬০০ দিনের বেশী ক্লাস করেছে। স্কুল বলতে সে অনলাইন ক্লাসকেই বোঝে। স্কুল বন্ধ থাকার কারণে প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষাজীবন ব্যহত হচ্ছে ভারতে এমন শিক্ষার্থীর সংখ্যা চার কোটি ২০ লাখ।

জেবারাজ বলেন, “আমি খুব আশা নিয়ে অপেক্ষা করছিলাম যাতে আমার মেয়ে স্কুলে যেতে পারে। সমবয়সী বাচ্চাদের সঙ্গে ওঠাবসা করতে পারে। কিন্তু আমার মেয়ে আর তার বন্ধুদের কাছে এখন ক্লাস মানে জুম এ চারকোনা একটি স্ক্রিন।”

এ মাসে দিল্লীর স্কুল, কলেজগুলো খোলার কথা রয়েছে। অবশেষে জেবারাজের মেয়ে হয়তো সরাসরি স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে।  

বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছরের জন্য স্কুল না থাকার ফলে ছেলেমেয়েরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে পড়েছে।

মহামারি বিশেষজ্ঞ ড. চন্দ্রকান্ত লাহারিয়া স্কুল খুলে দেয়ার জন্য তদবির করে আসছিলেন। তিনি বলেছেন, “কোন শিশু যদি প্রথম শ্রেণীর শিক্ষাবঞ্চিত থাকলে তাহলে পরর্বতী শ্রেণীগুলোতেও তার প্রভাব থেকে যায়। শিক্ষা অর্জনে ক্রমবর্ধমান ক্ষতি দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলে।”

শিশু শিশু মুখে মাস্ক পরে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ লাখ লাখ শিশুর জন্য স্কুল বন্ধ থাকার মানে তারা কোন শিক্ষাই পাচ্ছে না। যেসব শিশুর ল্যাপটপ নেই, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নেই বিশেষ করে তাদের জন্য স্কুল বন্ধ থাকার প্রভাব ভয়াবহ।

গত আগস্ট মাসে অর্থনীতিবিদরা একটি গবেষণা পরিচালনা করেন। সেই গবেষণা থেকে জানা যায়, ভারতে স্কুল বন্ধ থাকার ফলে দরিদ্র শিশুদের মধ্যে নানাবিধ প্রভাব পড়েছে। এক হাজার চারশ শিশুর মধ্যে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে অর্ধেকের বেশী শিশু মাত্র কয়েকটি শব্দ পড়তে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের এই সঙ্কটকে গুরুত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছিলো। কিন্তু সম্প্রতি ঘোষিত বাজেট দেখে বিশেষজ্ঞরা হতাশা প্রকাশ করেছেন।

প্রান্তিক শিশুরা স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করে নিয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিথারামান বলেছেন, ২শ’র বেশী টিভি চ্যানেলের মাধ্যমে সরকার স্থানীয় ভাষায় শিশুদেরকে সম্পূরক শিক্ষাদানের ব্যবস্থা করবে। কিন্তু ওইসব শিশুর বাড়িতে বিদ্যুৎ সরবারাহের ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে কোন নির্দেশনা দেননি অর্থমন্ত্রী।

সমাজের সুবিধাপ্রাপ্ত শিশুদের জন্য অনলাইন ক্লাসে অংশ নেয়া সুবিধাজনক। তারপরও বিশেষজ্ঞরা বলছেন, জুম ক্লাসে বেশী দীর্ঘ সময় মনোযোগ দেয়া শিশুদের জন্য কষ্টকর। তামিলনাড়ুর কোড়াইকানাল ইন্টারন্যাশনাল স্কুলের শিশু পরামর্শক রুথ মেরি বলেছেন, “অনেক শিশুই ক্যামেরা চালু রেখে ক্লাস করা বন্ধ করে দিয়েছে। পুরো শিক্ষা প্রক্রিয়ায় শিশুরা বিচ্ছিন্ন বোধ করতে শুরু করেছে। শিক্ষকদের অবস্থা আরো জটিল।”

মালাথি খাওয়াস এর পাঁচ বছর বয়সী ছেলে ২০২০ সালে অনলাইন ক্লাস শুরু করে। তার শিক্ষকরা পুরো ৩০ মিনিটের ক্লাকে তাকে সংযুক্ত রাখার চেষ্টা করতেন। কিন্তু সেই ৩০ মিনিটে শিশুর মনোযোগ পেতে শিক্ষকরা গলদঘর্ম হয়ে পড়েন।

শিশু বিষেজ্ঞ মারিজা সিতার বলেছেন, ৫ বছর এবং তার বেশী বয়সী শিশুরা সমবয়সী অন্য শিশুদের সঙ্গে সবচেয়ে ভাল সময় কাটায়। অন্য শিশুদের কাছ থেকেই শিশুরা বেশী শিক্ষা অর্জন করে। সামাজিক দক্ষতা অর্জন এবং বিভিন্ন ঘটনায় কেমন প্রতিক্রিয়া দেখাতে হয়, সেটা শিশুরা খেলার সময়েই শেখে।

মিসেস খাওয়াস জানিয়েছেন, তার সন্তানের শিক্ষকরা শিশুদের শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। আমরা আশা করি বাচ্চারা সামাজিক যোগাযোগে দক্ষতা অর্জন করুক। বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম হোক। এমনকি শ্রেনীক্ষকে শিক্ষকের কথায় মনোযোগ দিতে শিখুক। কিন্তু পরিতাপের বিষয় বাচ্চারা এগুলোর কোনটাই শিখছে না।

শিশুরা যাতে নিয়মিত অনলাইন ক্লাস করে সেটা নিশ্চিত করতেও অভিভাবকরা অনেক দুর্ভোগ পোহাচ্ছেন। মিসেসে খাওয়াস মনে করেন, অনলাইন শিক্ষা নিয়ে মা-বাবার মধ্যকার হতাশা শিশুদেরকেও প্রভাবিত করে।

 

Tags: করোনভাইরাসকোভিড-১৯বৈশ্বিক মহামারীমহামারীশিক্ষাস্কুল
Previous Post

জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যুতে মর্মাহত মন্ত্রী, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

Next Post

স্থগিত হওয়া এক কেন্দ্রের নিরাপত্তায় ৮১ পুলিশ, এক ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-গোয়েন্দা পুলিশ

Next Post
৮১ পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‍্যাব সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থগিত হওয়া এক কেন্দ্রের নিরাপত্তায় ৮১ পুলিশ, এক ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-গোয়েন্দা পুলিশ

চ্যানেল আই অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাদ পড়া শিল্পীদের ভোটাধিকার দেয়াই হবে প্রথম কাজ: নিপুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT