চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্য মেসেঞ্জার আনল ফেসবুক

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
11:08 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য মেসেঞ্জারের একটি বিশেষ সংস্করণ অবমুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে ১৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ফেসবুকে নিবন্ধন করার কোনো সুযোগ না থাকায় শুধু তাদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে।

‘মেসেঞ্জার কিডস’ নামের এই অ্যাপে শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু ফিচার। অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলতে চাইলে প্রয়োজন হবে অভিভাবকের অনুমোদন। এছাড়া মেসেঞ্জারে কোনো বন্ধুকে যুক্ত করতে চাইলেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এক্ষেত্রে মেসেঞ্জারে যুক্ত হতে আগ্রহী দুটি শিশুর অভিভাবককে প্রথমে ফেসবুকে পরস্পরের বন্ধু তালিকায় থাকতে হবে। এরপর তারা উভয় মিলে অনুমোদন দিলেই ওই দুই শিশু মেসেঞ্জার কিডসের মাধ্যমে চ্যাট করতে পারবে।

অ্যাপটি চালুর কারণ সম্পর্কে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার লরেন শেং জানান, শিশুদের মধ্যে পারস্পরিক যোগাযোগের জন্য একটি অ্যাপের প্রয়োজন ছিল। এছাড়া তাদের নিরাপত্তার জন্য অ্যাপটিতে অভিভাবকের নিয়ন্ত্রণ থাকাও ছিল জরুরি। আর এ সবকিছু মাথায় রেখেই অ্যাপটি চালু করা হয়েছে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গবেষণা প্রতিবেদনের সূত্র ধরে ফেসবুক জানিয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ৯৩ শতাংশই স্মার্টফোন কিংবা ট্যাব ব্যবহার করে। এর মধ্যে দুই তৃতীয়াংশের ক্ষেত্রেই আবার নিজের স্মার্টফোন বা ট্যাব রয়েছে। ফলে তাদের জন্য এমন একটি অ্যাপ প্রয়োজন ছিল যা তাদের পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেবে এবং একইসাথে নিরাপত্তার ব্যাপারটিও নিশ্চিত করবে।

এছাড়া ইন্টারনেট ব্যবহারের সঠিক ও নিরাপদ উপায় সম্পর্কে এখন থেকেই অ্যাপটি শিশুদের মধ্যে সচেতনতা বাড়াবে বলেও মনে করে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে এই অ্যাপটি এখন পাওয়া যাবে শুধু আইওএস ডিভাইসের জন্য। এছাড়া পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই উদ্যোগ এখন সীমাবদ্ধ থাকছে কেবল যুক্তরাষ্ট্রের মধ্যেই।

Tags: ফেসবুকমেসেঞ্জার
Previous Post

৫ ডিসেম্বর আখাউড়ায় সম্পূর্ণ পরাজিত হয় পাকিস্তানি বাহিনী

Next Post

নেইমারের শীর্ষে ওঠার রাতে জোড়া সমস্যায় মেসি

Next Post
নেইমার

নেইমারের শীর্ষে ওঠার রাতে জোড়া সমস্যায় মেসি

চ্যানেল আই অনলাইন-পাওলি দামের বিয়ে

সাত পাঁকের বাঁধনে পাওলি দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT