চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুকে ‘সশ্রম কারাদণ্ড’ দেয়ায় বিচারকের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 10, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরক আইনের মামলায় শিশুকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর ‘সশ্রম কারাদণ্ড’ দেয়ায় বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

আগামি চার সপ্তাহের মধ্যে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে সাজার রায়ের বিরুদ্ধে শিশুটির করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে শিশুটিকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

শিশুটিকে ‘সশ্রম কারাদণ্ড’ দেয়ার বিষয়টি নজরে এলে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।

এই মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৯০৮ সালের বিস্ফোরক আইনে বাগেরহাটের ওই শিশুটিকে দোষী সাব্যস্ত করে ৪(বি) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন যশোরের শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মাহমুদা খাতুন। এরপর কারাগার থেকে রায়ের বিরুদ্ধে শিশুটি গত বছর জেল আপিল করেন। সেই জেল আপিলের গ্রহণযোগ্যতার শুনানিতে দেখা যায় আপিলকারী একজন শিশু। আইনে যেখানে শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান নেই সেখানে তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব দেখে হাইকোর্ট বিচারক মাহমুদা খাতুনকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

Tags: বিচারকশিশুহাইকোর্ট
Previous Post

বীমা শিল্পে নারীদের অবদান নিয়ে প্রথম ই-বই প্রকাশিত

Next Post

‘ফিল্মকে ভালোবেসে মেয়েকে অভিনয়ে আনলাম, এটা কি আমার অপরাধ?’

Next Post
পিতা ও কন্যার ছবি, পিতা সানগ্লাস পরা, কন্যা হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিল্মকে ভালোবেসে মেয়েকে অভিনয়ে আনলাম, এটা কি আমার অপরাধ?’

দুই ব্যক্তি হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন, একজন পর্বতপ্রেমী অন্যজন লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক মুশতাকের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত চায় আসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT