চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প ঋণে সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

অবশেষে সুদ হার নেমে আসছে এক অংকের (সিঙ্গেল ডিজিটে) ঘরে। তবে সব খাতে নয় শুধু শিল্প ঋণে সুদ হার কমছে। আগামী জানুয়ারি থেকে উৎপাদনশীল খাতে তথা শিল্প ঋণে সর্বোচ্চ ৯ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংটির মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, শিল্প ঋণে এক অংকের সুদহার বিষয়ক এজেন্ডা সমর্থন করেছে বোর্ড। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। গ্রাহক আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাব উল ইসলাম প্রমুখ।

সভা সূত্রে জানা গেছে, লাভজনক শিল্পে এই সুদ হারে ঋণ বিতরণ করা হবে। অর্থাৎ যেসব শিল্পে বিনিয়োগ হলে অর্থনীতিতে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে, কেবল সে ক্ষেত্রেই বিশেষ শিল্প ঋণ হিসেবে সুদহার এক অংকে হবে।

বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে প্রধানমন্ত্রীও বেশ কয়েকবার নির্দেশনা দিয়েছেন। সাবেক ও বর্তমান অর্থমন্ত্রী বারবার নির্দেশনা দিয়েছেন। সরকার সুদহার কমানোর শর্তে ব্যাংকগুলোকে ৫ ধরনের বিশেষ ছাড়ও দিয়েছে। কিন্তু এসব সুবিধা নিয়েও তারা সুদহার না কমিয়ে উল্টো বাড়িয়েছে অনেক ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ৮ ব্যাংক ছাড়া বেসরকারি প্রায় সব ব্যাংকই কোনো না কোনোভাবে সিঙ্গেল ডিজিটের নির্দেশনা অমান্য করছে।

সুদ হার কমাতে চলতি বছরে ১ ডিসেম্বর ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ‘নয়-ছয়’ সুদহার বাতিল করে নির্দিষ্ট খাতের ঋণে সর্বোচ্চ (সীমা) ৯ শতাংশ সুদ হার বেঁধে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে এটি বাস্তবায়নে কয়েকটি দাবি করেন ব্যাংকের মালিকেরা।

ওই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে সিঙ্গেল ডিজিট কার্যকর হবে। কীভাবে কার্যকর হবে তা নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। ওই ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামানকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

ওই কমিটির চূড়ান্ত প্রতিবেদনে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বাস্তবায়নের ওপরও জোর দেয়া হয়। পাশাপাশি শিল্প ঋণে ৯ শতাংশ সুদ কার্যকর বিষয়ে সুপারিশ করা হয়। আর আমানতের বিষয়ে বলা হয়েছে, এই সুদহার নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

বুরকিনা ফাসোতে ভয়াবহ জঙ্গি হামলা: এখন পর্যন্ত যা জানা গেছে

Next Post

দল দেখে প্রার্থীদের প্রতি আলাদা আচরণ করা যাবে না: সিইসি

Next Post
ফাইল ছবি

দল দেখে প্রার্থীদের প্রতি আলাদা আচরণ করা যাবে না: সিইসি

ইংল্যান্ড সিরিজই শেষ ফিল্যান্ডারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT