চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির সভাপতি-সেক্রেটারিকে উকিল নোটিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 07, অক্টোবর 2019
in বিনোদন
A A

অসাংগঠনিকভাবে শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল করায় এই সংগঠনের সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে উকিল নোটিশ পাঠিয়েছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর শামীম।

আইনজীবী হাফিজুর রহমানের মাধ্যমে এই উকিল নোটিশ পাঠান শামীম। তিনি জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নামে উকিল নোটিশ পাঠান তিনি।

উকিল নোটিশে শামীম অভিযোগ করেন, শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে প্রকাশিত ভোটার তালিকায় শিল্পী সমিতির বর্তমান কমিটি অন্যায়ভাবে তার সদস্যপদ বাতিল করেছে।

নব্বই দশক থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তিনি। তখন থেকেই সমিতির নির্বাচনে নিয়মিত ভোট দিয়ে আসছেন। কিন্তু ২০১৭ সালে যখন তিনি শিল্পী সমিতির চাঁদা দিতে যান তখন তিনি জানতে পারেন যে, তার সদস্যপদ নেই।

পরবর্তী সময়ে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সদস্যপদ ফিরে পেতে মৌখিক ও লিখিত আবেদন করেন। তবুও তারা নতুন ভোটার তালিকায় তাকে জায়গা দেননি।

নোটিশে আরও বলা হয়, পাঁচ দিনের মধ্যে যদি পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেয়া না হয় তিনি আইনগত পদক্ষেপ নেবেন।

 এদিকে উকিল নোটিশ নিয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, আমরা কোনো উকিল নোটিশ পাইনি। পেলে অবশ্যই আমরা নিয়ম অনুযায়ি পদক্ষেপ নেবো।

তবে তিনি জানান, মো. শেখ শামীমের সদস্যপদ বাতিল হয় সাত-আট বছর আগে। তিনি শিল্পী সমিতির সদস্য নন। তাই এখন উকিল নোটিশ পাঠানো অমূলক।

চলতি মাসের ২৫ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে নির্বাচন নিয়ে সিনেমাপাড়ায় অস্থির অবস্থা বিরাজ করছে। পাল্টাপাল্টি আক্রমণে নির্বাচনী পরিবেশ উত্তাপ ছড়াচ্ছে।

Tags: উকিল নোটিশজায়েদ খানমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

চুক্তি না বুঝেই হতাশা প্রকাশ পুরনো কুঅভ‌্যাস: তথ‌্যমন্ত্রী

Next Post

জাতীয় লিগে খেলার সুযোগ পাচ্ছেন যারা

Next Post

জাতীয় লিগে খেলার সুযোগ পাচ্ছেন যারা

শেখ হাসিনা

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT