চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির শপথ গ্রহণ, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 30, অক্টোবর 2019
in বিনোদন
A A

শপথ গ্রহণ করলো চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথমে নবনির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান শিল্পী সমিতির নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এরপর ধারবাহিকভাবে অন্য সদস্যদের শপথ পাঠ করান নতুন সভাপতি মিশা সওদাগর।

নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়েদ খান, রুবেল, ডিপজল, বাপ্পারাজ, রোজিনা,অঞ্জনা, অরুণা বিশ্বাস, আসিফ ইকবাল, জ্যাকি আলমগীর, সুব্রত, আরমান, জয় চৌধুরী, জেসমিন, মারুফ, ফরহাদ।

শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আলী রাজ, চিত্রনায়ক ইমন ও আফজাল শরীফ। পরবর্তীতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাদের শপথ পাঠ করাবেন।

শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ফারুক ও সোহেল রানা। শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল, সোহানুর রহমান সোহান। সবাই নতুন কমিটিকে শিল্পীদের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান।

শপথ গ্রহণ শেষ বরেণ্য দুই অভিনেতা সোহেল রানা ও ফারুক চলচ্চিত্রের সকল শিল্পীদের বিভাজন ভুলে এক হয়ে কাজ করার আহবান জানান। তারা বলেন, শিল্পীরা এক হলেই প্রধানমন্ত্রী চলচ্চিত্রের সকল সমস্যা দূর করার পদক্ষেপ নেবেন।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত প্রত্যেক সদস্যকে ফুল দিয়ে বরণ করেন মিশা সওদাগর ও জায়েদ খান। এরপর তারা নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ও আপিল বিভাগের সদস্যের ক্রেস্ট ও উত্তরীয় প্রধান করেন।

২৫ অক্টোবর অনুষ্ঠিত হয় নির্বাচন। সেখানে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হন। পাশাপাশি মৌসুমি, ইলিয়াস কোবরাসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে মিশা-জায়েদ পুরো প্যানেল দ্বিতীয়বারের মতো শিল্পী সমিতির দায়িত্ব পান।

Tags: অঞ্জনাঅরুণা বিশ্বাসআরমানআসিফ ইকবালজয় চৌধুরীজায়েদ খানজেসমিনজ্যাকি আলমগীরডিপজলফরহাদবাপ্পারাজমারুফমিশা সওদাগররুবেলরোজিনালিড বিনোদনসুব্রত
Previous Post

বিমানের সিটে তিন কোটি টাকার সোনা

Next Post

সাকিব ভুল করেছে, অপরাধ করেনি: মাহমুদউল্লাহ

Next Post

সাকিব ভুল করেছে, অপরাধ করেনি: মাহমুদউল্লাহ

‘নো সাকিব, নো ক্রিকেট, নিষেধাজ্ঞা মানি না, মানবো না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT