চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন নিজেই।

তিনি বলেন, দুদিন আগে মিশা সওদাগর ও জায়েদ খান এসে আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তাব দেন। প্রথমে না করেছিলাম। কারণ, আগামী মাসজুড়ে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে অনেক কাজ। কিন্তু তারা এমনভাবে ধরে বসলো শেষ পর্যন্ত না করতে পারলাম না।

‘বেদের মেয়ে জোসনা’ ছবির এই নায়ক বলেন, নব্বই দশকের পর শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এই সমিতি নিয়ে আমার ভালোবাসা অনেক। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব যখন নিয়েই নিয়েছি, তখন শতভাগ সৎ থেকে দায়িত্ব পালনে তৎপর থাকবো।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও নির্বাচন কমিশনে তার সহকারী হিসেবে থাকবেন আরও দুজন। তারা হলেন পীরজাদা হারুন ও বিএইচ নিশান। এই খবর জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের প্রেস সচিব ও বাচসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য লিটন এরশাদ।

জানা গেছে, আগামী ৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিদায়ী মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।

আসন্ন নির্বাচনী সভাপতি পদপ্রার্থী হবেন বলেন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে, এফডিসি ও শিল্পীদের অন্দর মহলের খবর, আসন্ন নির্বাচনে সবাইকে চমকে দিয়ে প্যানেল নতুন প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন চিত্রনায়িকা নিপুণ।

Tags: ইলিয়াস কাঞ্চনজায়েদ খাননিপুণমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

সোনা রাখতে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এনামুল ও রূপন

Next Post

ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Next Post

ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT