চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী আকবরের দুর্দিনে পাশে দাঁড়ালেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 25, এপ্রিল 2020
in বিনোদন
A A
শিল্পী আকবরের দুর্দিনে পাশে দাঁড়ালেন জায়েদ খান. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চ্যানেল আই অনলাইনে ‘ঘরে খাবার নেই, পরিবার নিয়ে উপোষ থাকছেন শিল্পী আকবর’-এমন সংবাদ প্রকাশের পর অনেকেই ব্যক্তিগত উদ্যোগ ও সংগঠনের পক্ষে শিল্পী আকবরের সঙ্গে যোগাযোগ করেন। এদিন রাতে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান শিল্পী আকবর।

এরমধ্যে ইফতারের পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান এই শিল্পীর মিরপুরের ভাড়া বাসায় গিয়ে হাজির হন বলে জানিয়েছেন আকবর। এসময় আকবর ও তার পরিবারের জন্য জায়েদ সঙ্গে করে নিয়ে গেছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট।

শুধু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নয়, এর সাথে নগদ অর্থও আকবরের হাতে তুলে দেন জায়েদ খান। সেইসঙ্গে অসুস্থ আকবরের চিকিৎসার দায়িত্বও নেন তিনি।

শনিবার রাতে কণ্ঠশিল্পী আকবর বলেন, জায়েদ ভাই যেভাবে সাহায্য করেছেন তাতে প্রায় একমাস আমাদের সংসার ভালো চলে যাবে। খাবার দেয়ার পর তিনি ১০ হাজার টাকা এবং আমার চিকিৎসার জন্য সব ব্যবস্থা করার আশ্বাস দেন। বিপদে এভাবে পাশে দাঁড়ানোয় তার অবদান কখনো ভুলবো না।

চলচ্চিত্রের মানুষ জায়েদ খান। তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। করোনায় তিনি শিল্পী সমিতির মাধ্যমে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীর বাড়িতে খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন। অন্যদিকে, আকবর হলেন গানের মানুষ।

তার বিপদে পাশে দাঁড়ানো প্রসঙ্গে জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, চ্যানেল আই অনলাইনে আকবরকে নিয়ে প্রতিবেদন দেখা মাত্রই আমার ভীষণ মন খারাপ হয়।মানবিক দিক বিবেচনায় এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও ইফতারের পরেই চলে যাই তার বাসায়। আকবর শিল্পী সমিতির ভোটার নয়। তাই ভোটের কথা চিন্তা না করে শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। শুধু তাই নয়, আগামীতে তার যা যা প্রয়োজন সবকিছুই আমি করবো। পাশাপাশি শরীরের কিছু অংশের ছবি তুলেছি। ডাক্তারের সাথে আলাপ করে চিকিৎসায় জন্য সব ব্যবস্থা করবো।

জায়েদ খান জানান, আকবরের জন্য যা যা করছেন সবকিছুই তিনি তার একেবারে ব্যক্তিগত উদ্যোগে করছেন। যেহেতু আকবর সমিতির সদস্য নয় তাই এর সাথে শিল্পী সমিতির কোনো সংশ্লিষ্টতা নেই।

এদিকে আকবর জানান, চ্যানেল আই অনলাইনে তার কষ্টের দিনযাপন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জায়েদ খানের পাশাপাশি বিভিন্ন সংগঠন এগিয়ে আসার জন্য যোগাযোগ করেছেন। এছাড়া পরিচয় গোপন থেকে একাধিক জন তাকে মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাঠিয়ে সাহায্য পাঠাচ্ছেন। এজন্য তিনি ওইসব মানুষ ও চ্যানেল আই অনলাইনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: আকবরচ্যানেল আইজায়েদ খানলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

রমজানে করোনা রোগীদের করণীয় ও স্বাস্থ্যবিধি

Next Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

শহরে সংঘর্ষের সময় ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক্সট্রাকশন’ মুভিতে বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র হনন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT