চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের মহাসমাবেশে ঘোষণা: ১৫ ডিসেম্বরের মধ্যে সব টেলিভিশন ডাবিংমুক্ত করতে হবে

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
6:04 অপরাহ্ন 30, নভেম্বর 2016
in বিনোদন
A A

আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে ডাবিং করা অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন শিল্পী-কলাকুশলীরা।

সমাবেশে শিল্পী-কলাকুশলীর পক্ষ থেকে এফটিপিও’র সভাপতি নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘যদি কোনো চ্যানেলে ১৫ ডিসেম্বরের পর একটি ডাবিং সিরিয়াল চলে তাহলে আমরা সেই চ্যানেলের বিরুদ্ধে অবস্থান নেব। ১৬ ডিসেম্বর আমরা বাংলাদেশ ডাবিংমুক্ত টেলিভিশন চাই।’

আর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যেসব দাবি রয়েছে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পূরণ করার অাল্টিমেটাম দেয়া হয়। দাবি না মানলে ১লা জানুয়ারি থেকে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার কথাও জানানো হয় এ কর্মসূচিতে।

টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশ্যে মামুনুর রশীদ আরো বলেন, আমরা শিল্পীরা ঐক্যবদ্ধ হয়েছি। সবার চোখে-মুখে একই রকম উদ্দীপনা কাজ করছে। সবার চোখে আশা ও স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এ আশা যেন ভঙ্গ না হয়। যদি কোনো চ্যানেল বা কর্তৃপক্ষ আমাদের একজন কর্মীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয় বা ব্ল্যাকলিস্ট করে; তাহলে আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকেই তাদের পাশে দাঁড়াবো।star-pic5

বুধবার বাংলাদেশের টেলিভিশন শিল্পে বিদ্যমান সংকটের উত্তরণে ‘শিল্পে বাঁচি শিল্প বাঁচাই’ এই স্লোগানে শিল্পী কলাকুশলীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

সকাল দশটা থেকে শুরু হওয়া মহাসমাবেশ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে উপস্থিত ছিলেন, অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, জাহিদ হাসান, তৌকির আহমেদ, আনিসুর রহমান মিলন, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, তারিন, দীপা খন্দকার, তানভীন সুইটি, চয়নিকা চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, বন্যা মির্জা, মাজনুন মিজান, মীর সাব্বির, ফারহানা মিলি, রিয়াজ, পূর্ণিমা, রওনক হাসান, মৌসুমি হামিদসহ অসংখ্য শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি।

 

 

 

Tags: এফটিপিওমহাসমাবেশ
Previous Post

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী কিংস

Next Post

বিমানের জরুরি অবতরণ: পাঁচ ব্যক্তির গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Next Post

বিমানের জরুরি অবতরণ: পাঁচ ব্যক্তির গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT