চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের জন্য `শিল্পীর পাশে ফাউন্ডেশন’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:42 অপরাহ্ন 19, নভেম্বর 2016
in বিনোদন
A A

জীবনের শেষপ্রান্তে এসে সঙ্গীত, চলচ্চিত্র কিংবা নাটকের সঙ্গে জড়িতথাকা অনেক জনপ্রিয় শিল্পীরা সুচিকিৎসার আশায় অর্থের জন্য এ দুয়ারে ও দুযারে হাত বাড়াতে হয়। কখনো এগিয়ে আসেন সরকার বা সহকর্মীরা। কিন্তু  তারা বেশিরভাগ সময় অর্থের অভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে যান।

এমন অভাববোধ থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিল্পীদের পাশে দাঁড়াতে শনিবার থেকে আনুষ্ঠানিক যাত্রা হলো ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’। অার সুন্দর এ উদ্যোগটি হাতে নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত সংগীতের তিন কিংবদন্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এরমধ্যে লাকী আখান্দকে দেওয়া হয় সর্বোচ্চ ৪০ লাখ, আলাউদ্দীন আলীকে ২০ লাখ এবং শাম্মী আখতারকে ১০ লাখ টাকার চেক। অনুষ্ঠানে হুইলচেয়ারে বসে আছেন লাকী আখান্দ চেকটি গ্রহণ করেন।  pic

শিল্পীর পাশে ফাউন্ডেশটি  দেশবরেণ্য ১৯ জন ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু। এ ছাড়া রয়েছেন আসাদুজ্জামান নূর এমপি, মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, আলী যাকের, ফরিদুর রেজা সাগর, আবুল খায়ের লিটু, সৈয়দ আব্দুল হাদী, নাসির উদ্দীন ইউসুফ, আবুল মাতলুব আহমদ, আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. মুহাম্মদ জাফর ইকবাল, ফয়সাল সিদ্দিকী বগি, সিদ্দিকুর রহমান, ওমর সাদাত ও মেয়র আনিসুল হক।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা ছাড়াও আজকের আয়োজনে উপস্থিত ছিলেন, সংগীতের আবিদা সুলতানা, সুবীর নন্দী, ফেরদৌস ওয়াহীদ, খুরশিদ আলম, মাকুসদ, হামিন আহমেদ, শাফিন আহমেদ, কনক চাঁপা, এস আই টুটুল, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী, দেবাশীষ বিশ্বাস, চয়নিকা চৌধুরী, অভিনেতা আলমগীর, শম্পা রেজা আনিসুর রহমান মিলন, শিমুল খানসহ আরও অনেকে।

Tags: লাকী আখন্দ
Previous Post

নতুন বছরে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই বিতরণ করবে সরকার

Next Post

ব্যাটিংকেই দুষলেন সাকিব, আরো ভালো ব্যবধানের জয় চান মোশারফ

Next Post

ব্যাটিংকেই দুষলেন সাকিব, আরো ভালো ব্যবধানের জয় চান মোশারফ

টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী কিংস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT