চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের কপিরাইট সুরক্ষায় নিবন্ধন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 23, আগস্ট 2020
in বিনোদন
A A
শিল্পীদের কপিরাইট সুরক্ষায় নিবন্ধন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইটসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)। সংগঠনটি গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পীদের মেধাসত্ত্ব সংরক্ষণ ও রয়ালিটি আদায়ের লক্ষ্যে নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।

শনিবার বিকেলে সংস্থাটির গুলশানস্থ কার্যালয়ে বসেছিল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও বিভিন্ন ব্যান্ডদল নিয়ে সাধারণ বৈঠক। সেখান থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

আগামী কয়েকদিন এ নিবন্ধন কার্যক্রম চলবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়ে যায় বলেও জানানো হয়।

কার্যক্রমের শুরু দিনেই ব্যান্ড ফিডব্যাক, ওয়ারফেজ সোলস, পেন্টাগন, আর্টসেল,লালন, দৃক, শূন্য, পাওয়ার সার্জ, ট্রেইনরেক, পরাহ, ওনড্ নিবন্ধন করে। সেখানে উপস্থিতি ছিলেন বর্তমান সদস্য হামিন আহমেদ (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও ব্যান্ডদল মাইলসের অন্যতম সদস্য), ফোয়াদ নাসের বাবু (সুরকার ও ব্যান্ড সদস্য ফিডব্যাক), মানাম আহমেদ (সুরকার ও ব্যান্ড সদস্য মাইলস) প্রমুখ।

করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএলসিপিএস’র চেয়ারম্যান দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, সুরস্রষ্টা শেখ সাদী খান এবং কণ্ঠ শিল্পী সুজিত মোস্তফা। বিএলসিপিএস এর আইন পরামর্শক ব্যারিষ্টার এ বি এম হামিদুল মিসবাহ এ সময় নতুন নিবন্ধিত সদস্যদেরকে সদস্যভুক্তির বিভিন্ন উপকারিতা এবং বিএলসিপিএস’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

Tags: মাইলসলিড বিনোদনহামিন আহমেদ
Previous Post

গানের রেকর্ডিং ঢাকায়, সুর সংগীত আমেরিকায়

Next Post

আপ্রাণ চেষ্টা করবেন রুবেল

Next Post
অ্যাথলেটরা ট্র্যাকের উপর দৌড়াচ্ছে ও প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আপ্রাণ চেষ্টা করবেন রুবেল

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পরিদর্শক প্রদীপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT