চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় পাপেট শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 11, মার্চ 2018
in বিনোদন
A A

শিল্পকলায় ৭ মার্চ থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ২০১৮’। চলবে ১৭ মার্চ পর্যন্ত। আয়োজনের ধারাবাহিকতায় শনিবার উৎসবমুখর পরিবেশে শিল্পকলায় পরিবেশন করা হয় পাপেট শো। শিল্পী মুস্তাফা মনোয়ারের পরিচালনায় এবং মালটিমিডিয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় জাতীয় চিত্রশালা প্লাজায় পাপেট শো অনুষ্ঠিত হয়।

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভূক্ত হয়েছে। ইউনেস্কোর এই স্বীকৃতির ফলে ভাষণটি বিশ্বের এক অনন্য দলিলে পরিণত হয়েছে। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের এই স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৭-১৭ মার্চ আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ২০১৮’।

উৎসব আয়োজনে বরেণ্য শিল্পী,কবি, নারী, শিশু ও বিশেষভাবে সক্ষম শিশুদের অংশগ্রহণে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে স্বরচিত কবিতা পাঠ, নৃত্য প্রযোজনা, সুর ও বাণীতে বঙ্গবন্ধু, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, নাটক, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ঢাকা মহানগরসহ দেশব্যাপী চিত্রাংকন ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা।

শনিবার সকাল থেকেই শিল্পকলা একাডেমির জাতীয় চিজত্রশালার ৫ ও ৬ নং গ্যালারীতে ‘বঙ্গবন্ধুর শৈশব’, ‘বঙ্গবন্ধুর কৈশোর’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা’, ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’, ‘বঙ্গবন্ধুর ও গণ আন্দোলন (১৯৪৭-১৯৭৫) ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধ’, ‘বঙ্গবন্ধুর দেশ গঠনের সাড়ে তিন বছর (১৯৭২-১৯৭৫)’, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন’ এবং ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ড’ বিষয়ের উপর অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের ৪টি গ্রুপে ১৩২জন প্রতিযোগি অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রতি গ্রুপে ৩জনসহ মোট ১২জন বিজয়ীকে আগমী ১৭মার্চ শিশু উৎসবে পুরস্কৃত করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশুদের জন্য আয়োজন করা হয় পাপেট শো।

Tags: পাপেট শোমুস্তাফা মনোয়ারশিল্পকলা
Previous Post

স্বপ্ন পূরণের আরেক ধাপে পদ্মাসেতু

Next Post

খালেদার মামলার নথি হাইকোর্টে

Next Post

খালেদার মামলার নথি হাইকোর্টে

ইটভাটা মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT