চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে টানা তিন আসরের দুটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার এশিয়া কাপ আরব আমিরাতের মাটিতে ঘরে। কন্ডিশন ভিন্ন হলেও এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। সে স্বপ্নের পালে হাওয়া দিলেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। গ্রুপপর্বে টাইগারদের অপর প্রতিপক্ষ আফগানিস্তান। কঠিন চ্যালেঞ্জ থাকলেও মাহমুদের কাছে এবার বড় স্বপ্নের উদ্দীপক আগের দুই আসরে ফাইনাল খেলার অভিজ্ঞতা।

‘বাংলাদেশ যে ম্যাচেই খেলবে সে ম্যাচেই চাপ থাকবে। এমন নয় যে বাংলাদেশ আগে ফাইনালে খেলেনি। যেহেতু আমরা ফাইনাল খেলেছি, স্বপ্ন দেখতেই পারি শিরোপা জয়ের। আফগানিস্তান বলেন, শ্রীলংকা বলেন সবার সঙ্গেই চাপ থাকবে আমাদের। চাপ কাটিয়ে কীভাবে ভাল করা যায় এটাই দেখার।’

‘লক্ষ্য নিয়ে যাওয়া তো অবশ্যই ভাল। তাহলে সবাই বেশি মনোযোগী থাকব। ভারত-পাকিস্তানও আছে আসরে, এছাড়া কঠিন কন্ডিশনে খেলা; লড়াই সহজ হবে না। তারপরেও লক্ষ্য নিয়ে এগোতে হবে,’ যোগ করেন মাহমুদ।

গত বছর এশিয়া কাপ হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে। এক আসর বিরতির পর  প্রিয় ফরম্যাটে টুর্নামেন্ট ফেরায় স্বস্তিতে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। তিনি মনে করেন সাকিব-তামিমরা ফিট থাকলে এবার স্বপ্নকে ছুঁয়ে ফেলার সম্ভাবনা আছে।

‘দল তো ভাল। আর এই ফরম্যাটে আমরা সবসময় ভাল ক্রিকেট খেলি। অনুশীলনও ভালোভাবে হয়েছে। সব মিলিয়ে তৃপ্তি আছে। যদি কারো ইনজুরি না হয়, সব ঠিক থাকে তাহলে এবার ভাল সুযোগ আছে।’

‘ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পরে দলের আত্মবিশ্বাস অনেক বেশি ভাল। আমার মনে হয় সব মিলিয়ে আমরা ভাল ক্রিকেট খেলব।’

Tags: এশিয়া কাপখালেদ মাহমুদ সুজনলিড স্পোর্টস
Previous Post

ধারাভাষ্য পেশায় নামতে পারেন কুক

Next Post

গোলরক্ষকের ‘পিচ্ছিল’ গ্লাভসে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

Next Post

গোলরক্ষকের ‘পিচ্ছিল’ গ্লাভসে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

মিশরে ৭৫ মুসলিম ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT