চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জয়ী মেয়েদের রাষ্ট্রপতির অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 01, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

স্বাগতিক হংকংকে হারিয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার চার জাতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে টানা তৃতীয় জয়ের পথে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে লাল-সবুজের কিশোরীরা শিরোপার উল্লাসে মাতে। টুর্নামেন্টে তিন দলের বিপক্ষে ২৪বার জালে বল জড়িয়েছে মারিয়া মান্ডার দল।

প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও ইরানের কিশোরীদের বিপক্ষে ৮-১ গোলে হেসেখেলে জয় পায় গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।

হংকংয়ের বিপক্ষে বড় জয়ে হ্যাটট্রিক তুলে নেন ফরোয়ার্ড তহুরা খাতুন। তিন ম্যাচে দুই হ্যাটট্রিকে মোট ৮ গোল ঝুলিতে কলসিন্দুর কন্যার।

মেয়েদের বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে সাফল্য এবারই প্রথম নয় বাংলাদেশের। গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ সাফে শিরোপা জিতে নেয় এই দলটিই। ২০১৪ সালে নেপাল ও ২০১৬ সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সূর্যমুখী ফুলের আদিগন্ত মাঠ, কৃষকের বিস্তৃত হাসি

Next Post

আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ ৫ ও ৬ এপ্রিল

Next Post
গাজীপুর-খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-প্রতীক বরাদ্দ

আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ ৫ ও ৬ এপ্রিল

সিনেমার রাজনীতি এবং মাটির প্রজার দেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT