চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপায় চোখ রেখে বোলিংয়ে সাকিববিহীন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 17, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ছয় ফাইনাল শেষে বাংলাদেশের সঙ্গী হয়েছে কেবল বেদনা আর হতাশা। অতীতের দুঃখ ঘোচানোর সুবর্ণ সুযোগ এসেছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। স্বপ্নের শিরোপার পথে ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই নামতে হচ্ছে। শুক্রবার শুরুতে বল করবে মাশরাফীর দল।

ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট পার্কে ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফী। সাকিবের না থাকাটা টসের সময়ই নিশ্চিত করলেন অধিনায়ক। টানা তিন ফাইনালে সাকিবকে ছাড়া খেলছে বাংলাদেশ।

শিরোপার মঞ্চে বাংলাদেশ একাদশে পরিবর্তন হয়েছে চারটি। সাকিবের জায়গায় দলে ঢুকেছেন আগের ম্যাচে বিশ্রাম পাওয়া ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ফিরেছেন বিশ্রাম পাওয়া সৌম্য সরকারও। তাতে বাইরে চলে গেছেন লিটন দাস।

আগের ম্যাচে বিশ্রাম পাওয়া মোস্তাফিজুর রহমান ফিরেছেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন রুবেল হোসেন। আইরিশ ম্যাচে খেলা মোসাদ্দেক হোসেন ফাইনালের একাদশেও টিকে গেছেন। অফস্পিন অলরাউন্ডার মিরাজ ফিরেছেন। তবে গত ম্যাচে ৫ উইকেট নেয়া পেসার আবু জায়েদ রাহি জায়গা ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের আগে শিরোপা জিততে পারলে মিলবে প্রেরণার বাড়তি রসদ। এমন ম্যাচে সাকিবের না থাকা দুঃসংবাদই। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনে চোট পান সাকিব। শঙ্কা জাগানিয়া সেই চোটে ব্যাটিং অসমাপ্ত রেখে সাজঘরে ফিরে যেতে হয়েছিল তাকে।

সাকিববিহীন ম্যাচে স্পটলাইট থাকছে টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজার দিকে। ফাইনালে আর মাত্র তিন উইকেট পেলে করে ফেলবেন অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে একশ’র বেশি উইকেট আছে মাত্র তিনজনের। ওয়াসিম আকরাম, ইমরান খান ও শন পোলক ছাড়া এই কীর্তি নেই অন্য কারো।

বাংলাদেশ একাদশ: তামিম, সৌম্য, মিঠুন, মুশফিক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, সাব্বির, মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফী ও মোস্তাফিজ।

Previous Post

ত্রিপোলিতে ‘গুডলাক’ দালালরা ভিকটিমদের গ্রহণ করে: র‌্যাব

Next Post

বান্দরবানে শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত

Next Post

বান্দরবানে শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত

প্রথম ভারতীয় হিসেবে লেটারম্যানের মুখোমুখি শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT