চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি নেপাল-বাহরাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2016
in স্পোর্টস
A A

অনেকটা মিরাকলভাবেই মালদ্বীপকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ওঠেছে নেপাল। অপর সেমিফাইনালে বাংলাদেশ দল হেরে যায় বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে। এই দুটি দলের মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।

বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। স্যাটেলাইট  টেলিভিশন চ্যানেল নাইন এই ম্যাচ সরাসরি দেখাবে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নেপাল কোনো বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল  খেলছে দীর্ঘ প্রায় দেড় যুগ পর। ১৯৯৯ সালে সাফ গেমসের ফাইনালে বাংলাদেশের কাছে  হেরেছিল নেপাল। এরপর আর বড় কোনো আসরে ফাইনাল খেলতে পারেনি সাফ অঞ্চলের দেশটি। ১৭ বছর পর এবার বঙ্গবন্ধু  গোল্ডকাপের ফাইনাল খেলছে তারা।

সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে ৪-১  গোলের জয়টা নেপাল দলের কাছেও ছিল অবিশ্বাস্য। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মালদ্বীপকে বিধ্বস্ত করতে পারায় এখন বাহরাইনকে হারানোর স্বপ্নও দেখছেন নেপাল কোচ।

বাহরাইন অবশ্য তুলনামূলক তরুণ দল নিয়ে এসেছে বাংলাদেশে খেলতে। এরপরও গ্রুপপর্ব ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে আসতে পারাটাকেই বড় এক অর্জন মনে করছে দলটি। ফাইনালেও শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাহরাইন কোচ মারজান ইদ আসতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে  সেমিফাইনাল ম্যাচে রেফারির সঙ্গে অশুভ আচরণ করায় তখন তাৎক্ষণিক মাঠ  থেকে বহিস্কার করা হয় তাকে। ফাইনাল ম্যাচেও ডাগআউটে দাঁড়াতে তার ওপর থাকছে নিষেধাজ্ঞা।

Tags: বঙ্গবন্ধু গোল্ডকাপ
Previous Post

বিশ্বের সেরা হোটেল ভারতের অমিত ভবন

Next Post

৫০তম টি২০ ম্যাচে সিরিজ জয়ই লক্ষ্য টাইগারদের

Next Post

৫০তম টি২০ ম্যাচে সিরিজ জয়ই লক্ষ্য টাইগারদের

সম্প্রচার আইনের খসড়ায় রেডিও-টিভি মালিকদের আপত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT