চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবচরে গৃহবধু গণধর্ষণের শিকার, নারীসহ গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 13, ডিসেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A
শিবচর থানার ভবনের সামনে পুলিশ গাড়ি ও গাছের পাত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুর জেলার শিবচরে এক সন্তানের জননী গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী। রাতেই পুলিশ ধর্ষণে জড়িত থাকা ও সহযোগিতার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী গৃহবধু ও মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে থেকে জোরপূর্বক এক গৃহবধুকে একটি ইজিবাইকে উঠিয়ে পাঁচ্চর বাখরেরকান্দি প্রজেক্টের মধ্যে একটি একতলা বাড়িতে নিয়ে যায় আখি আক্তার, সুবল মন্ডল ওরফে সুমন মোল্লাসহ পাঁচ ব্যক্তি ব্যক্তি। সেখানে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে বিকেল পর্যন্ত দুই দফায় সোহেল, এসকান ও সুবল মন্ডল নামের তিনজন ধর্ষণ করে।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মুখ বেঁধে ইজিবাইকে করে পুনরায় ধর্ষণের জন্য অন্যত্র নেয়ার সময় কৌশলে মুখ খুলে চিৎকার দিলে স্থানীয়রা ইজিবাইকটির পথরোধ করে। এসময় ইজিবাইকে থাকা আসামীরা দ্রুত পালিয়ে গেলে গৃহবধুকে উদ্ধার করে স্থানীয়রা।

রাতে শিবচর থানায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ধর্ষণে সহযোগিতাকারী এক নারীসহ পাঁঁচজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার আসামীরা হচ্ছে: আখি আক্তার (২৫), সুবল মন্ডল (৩২), সোহেল (৩৫), এসকান (৩৭) ও অটোরিক্সা চালক সোহাগ হাওলাদার (৩৫)।

শিবচর থানা সূত্র জানায়, মেডিকেল রিপোর্টের জন্য ভুক্তভোগীকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন বলেন, ধর্ষণের ঘটনার মামলায় আখি আক্তার ও সোহাগ হাওলাদারকে আটক করা হয়েছে।

Previous Post

ঘুমালেই দুঃস্বপ্ন দেখে সন্তান? 

Next Post

একসঙ্গে দলত্যাগ করলেন প্রাঙ্গণেমোর-এর ২৭ নাট্যকর্মী

Next Post
নাটকের একটি দৃশ্যে অভিনেতা ও অভিনেত্রীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে দলত্যাগ করলেন প্রাঙ্গণেমোর-এর ২৭ নাট্যকর্মী

অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতকারক ব্যক্তি, স্বাস্থ্যসেবা জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সিজেন সিলিন্ডার, সিটি স্ক্যানসহ ২০টি মেডিক্যাল পরীক্ষার মূল্য নির্ধারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT