চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষিকার অপসারণের দাবিতে মানব বন্ধন

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:28 অপরাহ্ন 03, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মরত এক শিক্ষিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে অসামাজিক কাজে লিপ্ত করার অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা।

রোববার বেলা ১১ টার দিকে ওই শিক্ষিকার অপসারনের জন্য স্কুলের সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন, গ্রন্থাগারিক শিক্ষিকা শরীফা সম্প্রতি স্কুলের এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রংপুর নিয়ে যায়। পরে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় ওই ছাত্রীকে। এ সময় কাজের কথা বলে ওই শিক্ষিকা ছাত্রীকে রেখে বের হয়ে যায়। হঠাৎ হোটেলের ভেতরে দুজন লোক ঢুকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে এ সময় আশেপাশের মানুষ ছুটে আসলে ওই দুই জন পালিয়ে যায়। পরে উদ্ধার করে ওই ছাত্রীকে বাসায় নিয়ে আসা হয়।

পরে পরিবারের পক্ষ থেকে স্কুলে গ্রন্থাগারিক শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে স্কুল কমিটি। তদন্ত কমিটির কাছে অপরাধ স্বীকার করে শিক্ষিকা ক্ষমা প্রার্থনা করেন।

কিন্তু তার পরেও ওই শিক্ষিকাকে অপসারণ কেন করা হচ্ছে না তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এর আগে ওই শিক্ষিকার অপসারনের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে জেলা শিক্ষা অফিসার তাদের দ্রুত সমাধানের আশ্বাস দেন।

কিন্তু ২ মাস অতিবাহিত হলেও কোন সমাধান না পাওয়ার কারনে শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলন শুরু করেছে।

Previous Post

আইফোন সেভেন কিনলে চাকরি ‘নট’!

Next Post

আগা খান অ্যাওয়ার্ডে বাংলাদেশী দুই স্থপতি পুরস্কৃত

Next Post

আগা খান অ্যাওয়ার্ডে বাংলাদেশী দুই স্থপতি পুরস্কৃত

একটি শিশুও ক্ষুধার্ত ও অশিক্ষিত থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT