চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠানে যাবার আগে শিক্ষার্থীদের সচেতন করতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:52 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in সম্পাদকীয়
A A
শিক্ষার্থীরা ক্লাসে মাস্ক পরে পড়াশোনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়িতে বসে থেকে থেকে হাঁপিয়ে উঠা শিক্ষার্থীরা আবারও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে আবারও মুখরিত হবে স্কুল-কলেজ প্রাঙ্গন, আর পর্যায়ক্রমে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে একটানা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে ইউনিসেফসহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী নানা সময়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। এই বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠানের দরজাগুলো খোলার সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী।

বহুদিন বাড়িতে অবস্থান করা ও করোনাকালীন নানা বিধিনিষেধের কারণে শিক্ষার্থীরা অনেকটাই শারীরিক ও মানসিকভাবে অপ্রস্তুত। কাজেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে মূল যে চ্যালেঞ্জটি সামনে এসেছে, তা হলো স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্কুল-কলেজ খোলা। যদিও একাধিক গবেষণায় দেখা গেছে, স্কুল-কলেজ কাঠামোর মধ্যে সংক্রমণ সাধারণত কমিউনিটি সংক্রমণের হারের চেয়ে কম হয়, যদি তারা করোনা প্রতিরোধের কৌশলগুলো মেনে চলে।

দেশে সর্বস্তরে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেকটাই কম, এই প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর আদলে দেশের স্কুল-কলেজগুলো কতোটা কৌশল অবলম্বন করতে পারবে, তা নিয়ে শঙ্কা কিছুটা থেকেই যায়। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও সিডিসির মতো প্রতিষ্ঠানের গাইডলাইন ফলো করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, করোনাকালে নিরাপদে স্কুল-কলেজ চালু করতে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দুটি অগ্রাধিকার কৌশল হচ্ছে- ১) মাস্কের সঠিক ব্যবহার এবং ২) শারীরিক দূরত্ব যতটা সম্ভব বজায় রাখা। এ দুটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের সামাজিক প্রেক্ষাপটে আরও কিছু প্রয়োজনীয় নিয়ম মেনে চলা আবশ্যক। টিফিন বা দুপুরের খাবারসহ কোনো প্রকার খাদ্য গ্রহণে সতর্কতা ও স্ট্রিট ফুড বিক্রি বন্ধ করা। স্কুলে আপাতত অ্যাসেম্বলি এবং ইনডোর খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করা। আসন ফাঁকা রেখে আসন নির্দিষ্ট করে বসা, কেউ অসুস্থ হলে শিক্ষককে জানানো। হাত ধোয়া, হাঁচি-কাশি কিংবা থুতু ফেলার শিষ্টাচারগুলো বেশি বেশি জানানো ও অসুস্থ হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসতে নিরুৎসাহীত করা। শিফট ভিত্তিতে যথাসম্ভব শিক্ষার্থী কম রাখা এবং স্কুল-কলেজে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।

উপরোক্ত স্বাস্থ্যবিধিসহ সাধারণ কিছু সচেতনতার প্রচার ও নজরদারি বাড়ালে স্কুল-কলেজে করোনার প্রভাব অনেকটাই কমে আসবে বলে আমাদের ধারণা। দুঃখজনক হলেও সত্য যে, বিধিনিষেধ শেষ হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি আগ্রহ কমে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ে না। স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি এই শৈথিল্যে যেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে না ঘটে, সেদিকে সংশ্লিষ্টদের মনোযোগ কামনা করছি।

Tags: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

৯৪ করলেই সিরিজ বাংলাদেশের

Next Post

আশা-লতায় ‘প্রতিদ্বন্দ্বিতা’র গল্প কি সত্য?

Next Post
দুই নারী একে অপরের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা-লতায় ‘প্রতিদ্বন্দ্বিতা’র গল্প কি সত্য?

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT