চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা খাত ছাড়া সবই স্বাভাবিক হচ্ছে দেশে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:37 অপরাহ্ন 09, আগস্ট 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা মাস্ক পরে নিরাপদে থাকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো. রেজাউল ইসলামের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে ১১ আগস্ট বুধবার থেকে। এদিন থেকে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। তবে এই শিথিলতার তালিকায় নেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান। প্রজ্ঞাপনে ৮টি শর্তাবলীতে বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানের খোলার বিষয়ে নানা বিধিনিষেধ ও করণীয় বলা থাকলেও শিক্ষা খাতের বিষয়ে একেবারেই বলা নেই কিছু। কবে কখন কীভাবে শিক্ষা খাত স্বাভাবিক কার্যক্রমে ফিরছে, তা যেন কেউ জানে না!

দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘসময় ধরে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন গণমাধ্যম তথ্য ও গবেষণা সূত্রে প্রকাশ, বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একেবারে বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, কর্মহীন হয়েছেন বহু শিক্ষক-কর্মচারি এবং বহু শিক্ষার্থী হারিয়েছে তাদের শিক্ষাজীবন।

দুটি বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি বিষয়ে সম্ভাব্য তারিখ ও ‘অ্যাসাইনমেন্ট’ টাইপ নানা পরীক্ষা নিরীক্ষা চললেও ওই পরীক্ষাগুলো নিয়ে রয়েছে শঙ্কা। উচ্চ শিক্ষাও থেমে আশে ভ্যাকসিন প্রাপ্তির শর্তের বেড়াজালে। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন শিক্ষা ফোরামে চলছে নানা সমালোচনা, অনেকে নানা পরামর্শ পেশ করছেন শিক্ষা কার্যক্রম সচল করতে। অনেকে পলিসি মেকারদের দুষছেন, অনেকে রাজনীতিবিদদের সন্তানদের বিদেশে পড়াশোনাকে কটাক্ষ করছেন, অনেকে নানা আন্তর্জাতিক রেফারেন্স হাজির করছেন। সবমিলিয়ে মারাত্মক সঙ্কটে দেশের শিক্ষা ব্যবস্থা।

সরকারের সর্বোচ্চ আন্তরিকতায় দেশে ভ্যাকসিন কার্যক্রম জোরেশোরে চলছে। ভ্যাকসিন সংগ্রহ থেকে শুরু করে দেশের অর্থনীতি সচল রাখতে নানা কার্যক্রম ইতিমধ্যে সারাবিশ্বে দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। আমাদের আশাবাদ, সরকার শিক্ষা বিষয়েও কার্যকর ও বিকল্প পদ্ধতি বের করবে। যাতে করে ঝুঁকি কমিয়ে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সচল হবে।

Tags: করোনাকরোনাভাইরাসশিক্ষা খাতসম্পাদকীয়
Previous Post

শতবর্ষী সাংসারেক জনিক নকরেক

Next Post

দারুণ শুরুর পরও বাংলাদেশের ১২২ রানের পুঁজি

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ শুরুর পরও বাংলাদেশের ১২২ রানের পুঁজি

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু হার বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT