চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষায় মোট বাজেটের ৫ ভাগ বরাদ্দের সুপারিশ

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
2:44 পূর্বাহ্ন 28, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষাখাতে মোট বাজেটের ৫ ভাগ বরাদ্দের সুপারিশ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা সম্মেলন দক্ষিণ কোরিয়ার ইনচন সম্মেলনে। ইনচন ডিক্লিয়ারেশনে বাংলাদেশ বেশ কিছু বিষয় সংশোধন করার অনুরোধ জানায়। বাংলাদেশের এ অনুরোধে সাড়া দিয়েছে ইউনেস্কো।

বিশ্বের ১৩০টি দেশের শিক্ষামন্ত্রী ছাড়াও ১৬০টি দেশের ১৫’শ আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন এই সম্মেলনে। সেনেগালের ডাকারে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনের ১৫ বছর পর কোরিয়ার ইনচনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষাখাতে মোট বাজেটের সর্বনিম্ন ৬ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত থেকে সরে আসা হয় এ সম্মেলনে। তা পরিবর্তে সর্বনিম্ন ৪ থেকে ৫ ভাগ বরাদ্দের সুপরিশ করা হয়েছে ইনচন সম্মেলনে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সবাই মিলিত হয়ে এখানে ৩ দিন ধরে শিক্ষা খাত নিয়ে আলোচনা করেছে। এই আলোচনায় নির্ধারিত হয়েছে আমরা ভবিষ্যতের লক্ষ্যমাত্রা কীভাবে অর্জন করতে পারবো। ভারতসহ অনেক দেশ এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলো। আমরাও একটি প্রস্তাব দিয়েছিলাম যা গৃহীত হয়েছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ২৫ বছর পর আমরা এশিয়াতে মিলিত হয়েছি। বিগত ২৫ বছরে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে এবং সাফল্য অর্জন করেছে তার বৈশ্বিক স্বীকৃতি এই সম্মেলনে আমরা দেখতে পেয়েছি।

মূল সম্মেলন ছাড়াও বিভিন্ন দেশ আলাদা আলাদা সম্মেলনে অংশ নেয়। ওয়ার্ল্ড এডুকেশন ফর্মের আনুষ্ঠানিকতা শুরু হয় বেসরকারি উন্নয়ন সংস্থার আলোচনার মধ্য দিয়ে। এই আলোচনায় সভাপতিত্ব করে বাংলাদেশ। এই আলোচনায় বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অগ্রগতি নিয়ে অনেক প্রশসংসা করা হয়েছে।

তবে বাংলাদেশের শিক্ষাখাতে বজেট কম কেনো তা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তিরা।

Previous Post

আবারো গানে মাতালেন সমাজকল্যাণমন্ত্রী মহসীন (ভিডিওসহ)

Next Post

সাগরের ভয়াল পথে কক্সবাজারের অনেক যুবক

Next Post

সাগরের ভয়াল পথে কক্সবাজারের অনেক যুবক

চাকরগিরি না করতে ড. ইউনূসের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT