চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা’

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
6:30 অপরাহ্ন 01, জুন 2016
in অন্যান্য, শিক্ষা
A A

এসএসসির ফল প্রকাশের পর বরিশালে আত্মহত্যা করেছে এক পরিক্ষার্থী। হিন্দুু ধর্ম পরীক্ষায় ফেল করেছিলো সে। কিন্তু পুনর্মূল্যায়নের পর দেখা গেছে ওই পরিক্ষার্থীসহ আগে ফেল দেখানো প্রায় দুই হাজার শিক্ষার্থী পাস করেছে। তদন্ত রিপোর্ট পেয়ে ভুল মূল্যায়নের ঘটনায় জড়িতদের চাকুরিচ্যুতি এবং ফৌজদারি মামলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বরিশাল বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১০ হাজার ৪শ’ ৯২ জন পরীক্ষার্থী অংশ নেয় । ১১ মে ফল প্রকাশ হওয়ার পর ৫ হাজার ৮শ’৯ জন পুনর্বিবেচনা ও যাচাইয়ের জন্য আবেদন করে।

১৪ মে সংশোধিত ফলাফলে ১ হাজার ৯শ’ ৯৪ জনের ফল পরিবর্তন হয়। তাদের মধ্যে ফেল থেকে পাস করে ১ হাজার ১শ’৪১ জন, যার মধ্যে ৭৯ জন নতুন করে জিপিএ-ফাইভ পায়। দেখা যায়, ফেল করার খবর শুনে আত্মহত্যা করা সরজিৎ নামের এক শিক্ষার্থী আসলে জিপিএ ৪ দশমিক ছয় সাত পেয়েছে।

এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির দেয়া রিপোর্ট হাতে পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, যাদের কারণে এই ফল বিপর্যয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যরা দায়িত্ব পালন করতে পারবেন না বলে হাইকোর্টের দেয়া রায় যথাযথভাবেই মেনে চলা হবে।

Tags: শিক্ষামন্ত্রীশিক্ষার্থী আত্মহত্যা
Previous Post

দু’ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

টেস্ট থেকে বিদায় নিলেন কুলাসেকারা

Next Post

টেস্ট থেকে বিদায় নিলেন কুলাসেকারা

২১ আগস্ট মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT