চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীরা কতটা অনুশীলন করছে বাংলা বানান ও উচ্চারণ অভিধান?

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
12:16 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2018
in শিক্ষা, শিল্প সাহিত্য
A A
বাংলা ভাষা চর্চা-অভিধান

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একজন শিক্ষার্থীর প্রান্তিক যোগ্যতা শুদ্ধ করে বাংলা পড়া ও লেখার দক্ষতা। কিন্তু গবেষণা বলছে, পাঠ্যসূচিতে অভিধান এখনো নিয়মিত চর্চার বিষয় হয়ে উঠেনি। অতীতে একটা দীর্ঘ সময় সংস্কৃতিবান্ধব সরকারের অনুপস্থিতিতে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার অনুকূল পরিবেশ না থাকাই এর কারণ বলছেন গবেষকরা।

শব্দের বানান, অর্থ, উচ্চারণ, প্রতিশব্দ, পরিভাষা, প্রতিবর্ণ ও ব্যাকরণ বিষয়ক নির্দেশনা থাকে অভিধানে। বিশ্বের প্রথম অভিধান হয় সেই প্রথম শতকে, গ্রিসে। উপমহাদেশে প্রথম আধুনিক অভিধান হয় সংস্কৃত ভাষায় ১৮২২ সালে যার নাম ‘শব্দ কল্প দ্রুম’।

সময়ের ধারায় একাধিক দ্বিভাষিক অভিধান হিসেবে প্রথমে পর্তুগিজ-বাংলা এবং পরে ইংরেজি-বাংলা অভিধান হয়েছে। তবে রামচন্দ্র বিদ্যাবাগীশ-এর সংকলনে প্রথম বাংলা অভিধান ‘বঙ্গভাষাভিধান’ প্রকাশ হয় ১৮১৭ সালে।

শিক্ষাবিদ অধ্যাপক ড. রতন সিদ্দিকী জানান, ১৯৩০ সালের দিকে রাজশেখর বসুর সংকলনে ‘চলন্তিকা’ বাংলা অভিধানে নতুন যাত্রার সূচনা করে। রাজশেখর বসুকে আধুনিক বাংলা অভিধানের জনক ধরে অভিধান উন্নয়নের কাজ চলেছে বছরের পর বছর।

১৯৫৫ সালে ঢাকায় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলে পূর্ব বঙ্গে বাংলা সাহিত্য চর্চার ধারাবাহিকতায় অভিধান সংকলনেও নতুন মাত্রা আসে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর তা আরো জোরদার হয়। তবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অন্য সব জায়গার মতো হোঁচট খায় এ জায়গাটিও।

২০০৯ সাল থেকে বর্তমান সময়কে বাংলা ভাষা চর্চার উৎকৃষ্টকাল বলছে বাংলা একাডেমি। একশ’ দশ বছরের প্রচেষ্টায় বাংলা একাডেমি প্রথম প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও সংকলন প্রকাশ করেছে, যা সংশ্লিষ্টরা বলছেন, বাংলা ভাষায় শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চায় যুগান্তকারী ভূমিকা রাখবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: বাংলা অভিধান
Previous Post

উচ্চ ফলনশীল বারি সরিষা চাষে লাভবান কৃষক

Next Post

উচ্চ আদালতে খালেদার আপিল-জামিনের কন্টেস্ট করবে দুদক

Next Post
দুদক

উচ্চ আদালতে খালেদার আপিল-জামিনের কন্টেস্ট করবে দুদক

সাংবাদিককে

জয়নুল ও খোকনের আগাম জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT