চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্দোলন স্লোগানে মুখরিত এফডিসি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 20, জানুয়ারি 2020
in বিনোদন
A A
শিক্ষার্থীদের সমাবেশে অংশগ্রহণকারী তরুণরা চ্যানেল আই অনলাইন এর ক্যাম্পেইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসির প্রশাসনিক ভবনের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বসে আছেন। তাদের হাতে প্ল্যাকার্ড। সেখানে লেখা, ‘জামশেদ হত্যার বিচার চাই’! কোমলমতী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে জানান দিচ্ছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’!

একপাশে বানানো স্কুল-কলেজের স্টেশনারি দোকান, অন্যদিকে মূল সড়ক। তাদের আন্দোলন-অবরোধে রাস্তায় লম্বা জ্যাম! সারি সারি দাঁড়িয়ে আছে রিক্সা, মাইক্রো, প্রাইভেটকার, বাস। ঠিক যেমনটা দেখা গিয়েছিল, বাস চাপায় রাজধানীতে শিক্ষার্থী নিহতের পর আন্দোলনটি।

কিছুক্ষণ দেখার পর নিশ্চিত হওয়া গেল শিক্ষার্থীদের সড়ক আন্দোলনের একইচিত্র উঠে আসছে এবার রুপালী পর্দায়। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির মাধ্যমে। শিক্ষার্থীদের ওই দৃশ্যটি মন মতো হওয়ায় পরের দৃশ্যের জন্য সবকিছু প্রস্তুত করলেন নির্মাতা রনি। এবার ক্যামেরার সামনে হাজির হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তার সঙ্গে মাথা পতাকায় বেঁধে, স্কুল ড্রেসে সামনে এলেন এ ছবির নায়ক শান্ত খান।

শিক্ষার্থীরা এফডিসিতে আন্দোলনরত, স্লোগান দিচ্ছে ও বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ প্রধান সহকারী পরিচালক পূজন শ্রাবন্তী-শান্ত দুজনকেই দৃশ্য বুঝিয়ে ক্যামেরা সামনে নিয়ে এলেন। পাশে শত শত শিক্ষার্থী, তারা রাজপথ অবরোধ করে আছে! পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ছাত্রদের পোশাকের কয়েকজন দুর্বৃত্ত মুখে কালো কাপড় পরে এসে বাস ভাঙচুর শুরু করে। তখনই দৌড়ে গিয়ে শ্রাবন্তী-শান্ত তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলেন। দেখা যায়, মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা একটি বাসের গ্লাস ভেঙে নাস্তানাবুদ করে পালিয়ে যায়। এখানেই এ দৃশ্যের ইতি নয়!

এরপর? সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করতে চাইলেন না পরিচালক রনি। তিনি বললেন, আজ খুব গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং করছি। গল্প পুরোটা বলে দেওয়া হলে ছবির টুইস্ট নষ্ট হয়ে যাবে। ছবিতে আরও চমক রয়েছে। চেষ্টা করছি, এ ছবিতে অতিথি চরিত্রে ইলিয়াস কাঞ্চনকে নেওয়ার জন্য। কারণ, উনি যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন সেই আমাদের ছবির উপজীব্য, ‘নিরাপদ সড়ক চাই’।

এরপর শ্রাবন্তী পরের দৃশ্যের জন্য চিত্রনাট্য পড়ছিলেন। তখনই কথা হয় তার সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে বললেন, এ ছবির সবচেয়ে বড় শক্তি গল্প। প্রথমবার একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছি। তা ছাড়া এই ছবির উদ্দেশ্য জনগুরুত্বপূর্ণ। নিরাপদ সড়কের দাবি নিয়ে এই ছবির গল্প। বাংলাদেশ-ভারত সব জায়গায় সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার প্রতিকারে যে আন্দোলন, তা নিয়েই ছবিটি।

ছবিতে স্কুলশিক্ষিকার নাম আফ্রি। তার জীবনে অনেক কষ্ট এসেছে, কিন্তু থেমে থাকেননি। এগিয়ে গেছেন। লড়তে শিখেছেন।

বিক্ষোভ ছবির শুটিং প্রসঙ্গে সহকারী পরিচালক পূজন বলেন, এবার দ্বিতীয় লটের শুটিং হচ্ছে। অর্ধেকের মতো কাজ শেষ। ২১ জানুয়ারি রাতে শ্রাবন্তী কলকাতা ফিরে যাবেন। আবার আসবেন ফেব্রুয়ারির ২ তারিখ। তখন টানা এক সপ্তাহ শুটিং করবেন। তারপর পুরো ছবির কাজ শেষ হবে। আগামী রোজার ঈদে ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।

জানা যায়, শান্ত খান ও শ্রাবন্তীসহ এই ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জি, সাদেক বাচ্চু, সাবেরি আলম, মারুফ, শ্রভশ্রী কর প্রমুখ।

এছাড়া ছবির মারপিট অংশের পরিচালক ছিলেন ‘সিংহাম’ খ্যাত রকি রাজেশ। এ ছবির মাধ্যমেই বাংলাদেশি কোনো ছবির গানে প্রথম পারফর্ম করছেন বলিউডের সানী লিওন।

গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটি দৃশ্যধারণ সম্পন্ন হয়। গানটি কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল।‘বিক্ষোভ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

ছবি: নাহিয়ান ইমন

Tags: এফডিসিনিরাপদ সড়ক আন্দোলনবিক্ষোভমারুফরজতাভ দত্তলিড বিনোদনশান্ত খানশ্রাবন্তীসাদেক বাচ্চুসাবেরি আলম
Previous Post

নির্ভয়া ধর্ষণ: ‘নিষ্পাপ বালক’ দাবি করা আসামির পিটিশন খারিজ

Next Post

সরকারি আমানতের ৫০ শতাংশ পাচ্ছে বেসরকারি ব্যাংক

Next Post

সরকারি আমানতের ৫০ শতাংশ পাচ্ছে বেসরকারি ব্যাংক

অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক রায়, জনসমাগমে বিশৃঙ্খলা ও পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT