চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের ‘অচল’ কর্মসূচির নামের মধ্যে রাজনীতির গন্ধ

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
12:23 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যালায়েন্স অব বাংলাদেশ (পিইউএসএবি) পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থমন্ত্রীকে ২৪ ঘন্টার মধ্যে সকল ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিতে হবে, না হলে রোববার থেকে ‘ঢাকা শহর অচল’ কর্মসূচি পালন করবে তারা।

তবে কর্মসূচির নামের মধ্যেই রাজনীতির গন্ধ আছে বলে অনেকে মন্তব্য করেছেন।

সাবেক এবং বর্তমান একাধিক ছাত্রনেতা বলেছেন, তাদের এমন কোনো কর্মসূচি ঘোষণা করা ঠিক হবে না যাতে সাধারণ মানুষ সমর্থন প্রত্যাহার করে নেয়। কেউ যেনো তাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।

তারা বলেন, ছাত্ররা ভ্যাট প্রত্যাহার চায়। এজন্য ঢাকা অচলের মতো রাজনৈতিক ধরণের কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না।

অর্থমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের পর সংগঠনর ১১ জন প্রতিনিধি স্কাইপের মাধ্যমে আলোচনার পর ‘ঢাকা অচল’ কর্মসূচি ঠিক করেন বলে তাদের এক প্রতিনিধি জানিয়েছেন।

ফেসবুক ফ্যান পেজ ‘পিইউএসএবি’র ওই প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের আর কিছুই করার নেই। যেখানে সরকার দেশের মানুষকে উচ্চ শিক্ষিত হবার স্বপ্ন দেখায়, যেখানে পৃথিবীর অনান্য দেশে বিনা মুল্যে শিক্ষার ব্যবস্থা করা হয় সেখানে আমরা টাকা দিয়ে পড়ছি; তার উপর আবার ভ্যাট। শিক্ষার ক্ষেত্রে আমরা কোন ভ্যাট চাই না।

‘অনেকেই এ আন্দোলনকে নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, আমাদের উপর সরকারি দল থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে,’ অভিযোগ করলেও পুলিশের বৃহস্পতিবারের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি জানান, তাদের একটাই ইস্যু, সেটা হচ্ছে ভ্যাট। ভ্যাট প্রত্যাহার হলে পিইউএসএবি নামের সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হবে।।

সংগঠনটি ভ্যাটবিরোধী আন্দোলন জোরদার করতে ঢাকা শহরের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ৬টি জোনে ভাগ করেছে। এসব জোন থেকে আন্দোলন পরিচালনা করবে তারা।

‘ঢাকা অচল’ কর্মসূচি ঘোষণার আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর থেকে ‘বাড়তি করের বোঝা’ সরানোর দাবিতে তিনদিনের ধর্মঘটের ডাক দেয় ‘নো ভ্যাট অন এডুকেশন’ স্লোগানে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার থেকে সোমবার এই তিনদিন চলবে ধর্মঘট।

নো ভ্যাট অন এডুকেশনের এই কর্মসূচির পাশাপাশি ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

Tags: বেসরকারী বিশ্ববিদ্যালয়ভ্যাট
Previous Post

মক্কায় হজ কমপ্লেক্সের মসজিদে ভয়াবহ দুর্ঘটনা

Next Post

তিনশ’ রান তাড়া করে সমতায় ফিরলো ইংল্যান্ড

Next Post

তিনশ’ রান তাড়া করে সমতায় ফিরলো ইংল্যান্ড

মক্কায় হজ কমপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনা (দেখুন ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT