চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করেছে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
11:35 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2017
in শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন তিনি।

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এর উদ্বোধন এবং পিইসি-ইবতেদায়ী ও জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে সরকার।

২০১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার একশ ৬২টি বই বিতরণ করা হবে। এর মধ্যে নৃগোষ্ঠির জন্য ৪টি ভাষায় আছে দেড় লাখ বই। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও বিশেষ ধরনের পাঠ্যবই রয়েছে। ১লা জানুয়ারী সারা দেশে বই উৎসবের মাধ্যমে তা বিতরণ করা হবে।

গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিক্ষাই একমাত্র পারে দেশকে দারিদ্রমুক্ত করতে।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান ফিজার প্রাথমিক ও ইবতেদায়ি এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। একইসঙ্গে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরাও ফল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।

কৃতকার্যদের অভিনন্দন আর যারা ভালো ফল করতে পারেনি তাদের আরো বেশি পড়াশুনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব পরীক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Previous Post

বঙ্গবন্ধু সেতুতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

Next Post

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮, জেএসসিতে ৮৩.৬৫

Next Post
প্রাথমিকে পাসের হার পরীক্ষার্থীদের পরীক্ষার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮, জেএসসিতে ৮৩.৬৫

সন্দ্বীপে ইলিশ বিক্রির জন্য জমজমাট হাট. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতেও ইলিশ মিলছে সন্দ্বীপে, সকালে জমজমাট হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT