চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, শ্যামলকান্তি তাও চাইতে পারেন না

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:44 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2017
in সম্পাদকীয়
A A

২০১৬ সালের ১৩ মে। স্থান নারায়নগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের বারান্দা। স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত সবার সামনে কান ধরে উঠ-বস করছেন। তাকে শারীরিক নির্যাতনও করা হয়। তার বিরুদ্ধে কথিত অভিযোগ: তিনি ধর্মের অবমাননা করেছেন। একজন প্রধান শিক্ষককে এভাবে অপমান করার ঘটনা আমাদের বিবেককে ‍স্পর্শ করে যায় সেদিন। শিক্ষক শ্যামল কান্তির কাছে ক্ষমা চেয়ে ফেসবুক থেকে রাজপথে কান ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিবেকবান মানুষরা। কিন্তু এতে শ্যামল কান্তির মুক্তি মেলেনি। নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে সেলিম ওসমান শ্যামল কান্তিকে ‘তার ছেড়া মাস্টার’ হিসেবে অভিহিত করে দ্বিতীয় দফায় অপমান করেন। এ ঘটনার প্রায় দুই মাস পর শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর নানাভাবে হয়রানি ও হুমকি পান তিনি। একজন স্কুল শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে ১০ মাস পরে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওইদিন বিকেলে আদালতে আত্মসর্মণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে প্রথমে যে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল বিচার বিভাগীয় তদন্ত কমিটি বা শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি এর কোন সত্যতা খুঁজে পায়নি। আমরা চাই শ্যামল কান্তির বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগটির ক্ষেত্রেও বিচার বিভাগীয় তদন্ত করা হোক। সুষ্ঠু তদন্ত করে তিনি দোষী হলে আইন অনুযায়ী শাস্তি দেয়া হোক। আর যদি নিরপরাধী হন তাহলে তাকে এসব হয়রানি থেকে রেহাই দেয়া হোক। একজন স্কুলের প্রধান শিক্ষককে দিনের পর দিন এভাবে হেনস্থা করা সভ্য সমাজে চলতে পারে না। একজন মানুষ গড়ার কারিগর গত এক বছর চার মাস ধরে নিজ কর্মস্থলে অপমানিত ও লাঞ্ছিত হবার পর মনে ব্যথা বয়ে চলেছেন। যারা তাকে এরকম শারীরিক ও মানসিক বিপর্যয়ে ফেলেছে, তারাই আবার ক্রমাগত হেনস্থা করে যাচ্ছে। যাবতীয় হেনস্থা থেকে শিক্ষক শ্যামল কান্তিকে মুক্তি দেয়া হোক।

Tags: শ্যামল কান্তি
Previous Post

নীলফামারীতে সাইকেল বিতরণ করলো ছোটকাকু ক্লাব

Next Post

১৭৬ করেও পরাজিত দলে এভিন লুইস

Next Post
আহত ক্রিকেটারকে স্টretcher এ করে হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭৬ করেও পরাজিত দলে এভিন লুইস

বার্সেলোনা খেলোয়াড় গোলের জন্য চেষ্টা করছে, প্রতিপক্ষের গোলরক্ষক বাধা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মঘাতী গোলে মান বাঁচল বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT