চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনা: ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতিসহ ৫ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:08 পূর্বাহ্ন 09, অক্টোবর 2018
in শিক্ষা
A A

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদারসহ পাঁচ নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় ঢাকার রিজেন্ট বোর্ডে এক সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে সাময়িক বহিষ্কাররের সিদ্ধান্ত নেয়া হয়।

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার ছাড়াও সহ-সভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাতের নাম রয়েছে ওই তালিকায়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় সকলের মতামতের ভিত্তিতে তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করা হলে মঙ্গলবার অফিস চলাকালীন চিঠির মাধ্যমে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগে ৫৬ শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর মধ্যে দুইজন রিজেন্ট বোর্ড সদস্য, চারজন ডিন, চারজন প্রভোস্ট, ১৪ জন বিভাগীয় চেয়ারম্যান, সব হলের হাউজ টিউটর, এবং সব সহকারী প্রক্টর রয়েছেন।

শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের কাছে তাৎক্ষণিক বিচার না পাওয়ায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ৫৬ জনের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলামের কাছে জমা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শনিবার পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঈশিতা বিশ্বাসকে সেমিস্টার পরিক্ষায় ফেল করার পরেও ছাত্রলীগের সভাপতিসহ নেতাকর্মীরা জোরপূর্বক তাকে পরীক্ষার হলে বসিয়ে দেয়। এসময় কর্তব্যরত শিক্ষক প্রতিবাদ করলে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

Tags: ছাত্রলীগবহিষ্কারলিড নিউজ
Previous Post

জাতীয় ঐক্যের পাশাপাশি ২০ দলীয় জোটেও থাকবে বিএনপি

Next Post

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল

Next Post

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল

অপরিকল্পিত মাছ চাষে দূষিত হচ্ছে ধানমন্ডি লেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT