চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনায় হাইকোর্টের নির্দেশের পরও প্রতিবেদন দেয়নি নারায়ণগঞ্জ পুলিশ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
6:50 অপরাহ্ন 26, মে 2016
in বাংলাদেশ
A A

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সেলিম ওসমানসহ দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে হাইকোর্টের নির্দেশের পরও আইনী ব্যবস্থার প্রতিবেদন দেয়নি নারায়ণগঞ্জের পুলিশ ও জেলা প্রশাসন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। শিক্ষকের অপসারণ আইনী না হওয়ায় তাকে পুনর্ববহাল করা হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের কল্যাণদির পিয়ার সাত্তার হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রথমে একদল লোক মারধর করে। পরে সেলিম ওসমান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করানো হয় তাকে।

এ নিয়ে রুল জারির পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। ১৮ মে আদেশ দেওয়ার পর ২২ মে আদেশের কপি পান ডিসি, এসপি ও বন্দর থানার ওসি।

তারা প্রতিবেদন দিয়েছে কিনা সে সম্পর্কে প্রশ্ন ছিল রাষ্ট্রপক্ষের কাছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেছেন, ঘটনার দিন থেকে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছিলেন আদালত। পুলিশ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। কিন্তু আদালত যে প্রতিবেদন চেয়েছিল সে বিষয়ে কিছু বলেনি পুলিশ।

তবে, নির্দেশ না থাকলেও রুলের জবাব হিসেবে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সম্পর্কেও জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

ডেপুটি এটর্নি জেনারেল জানিয়েছেন, পরবর্তী আদেশের জন্য ২৯ মে দিন ঠিক করেছেন হাইকোর্ট।

Tags: শিক্ষক লাঞ্ছিতসেলিম ওসমান
Previous Post

আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Next Post

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টি২০ বিশ্বকাপ বিষয়ে আইসিসির নতুন ঘোষণা আসছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT