চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
7:53 অপরাহ্ন 21, মে 2016
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তে’র লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী জোট শাখার সহ-সভাপতি সামিন ইয়াসির শাফিন বলেন, একজন শিক্ষকের সঙ্গে এ ধরণের আচরণ কোনভাবেই কাম্য নয়। এ ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আর যেন ভবিষ্যতে এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি না হয় সেজন্য মানববন্ধন থেকে জোর দাবি তুলে শ্যামল কান্তিকে স্বপদে পুর্নবহাল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

মাদকবিরোধী জোট জাবি শাখার সভাপতি সনজিৎ সরকার বলেন, যে শিক্ষক দেশ ও মানুষ গড়ার কারিগর তার সাথে যদি এরকম আচরণ করা হয় তাহলে দেশের বিচারব্যবস্থা আজ কোথায়? তিনি স্কুল পরিচালনা কমিটির ও স্থানীয় এম.পির বিচার দাবি করেন।

মানববন্ধনে মাদকবিরোধী জোট জাবি শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শেখ জুবায়ের প্রমুখ।

কর্মসূচিতে মাদকবিরোধী জোটের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Tags: শিক্ষক লাঞ্ছনাসেলিম ওসমান
Previous Post

নারায়ণগঞ্জের ঘটনা থেকে ফায়দা নেবে তৃতীয় পক্ষ

Next Post

ধোনি-অশ্বিন জেতালেন পুনে’কে

Next Post

ধোনি-অশ্বিন জেতালেন পুনে’কে

রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT