চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 06, এপ্রিল 2019
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে হয়রানি ও অপচেষ্টার লিখিত অভিযোগ করেছেন দুই ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আক্কাস আলীর বিরুদ্ধে তারা এই অভিযোগ এনেছেন।

ঘটনার বিস্তারিত উল্লেখ করে ওই দুই ছাত্রী উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের কাছে লিখিত অভিযোগে বলেছেন, ‘সিএসই বিভাগের শিক্ষানীতি অনুযায়ী প্রতি ব্যাচকে চতুর্থ বর্ষে থিসিস করতে হয়। সে অনুযায়ী সিএসই বিভাগের চেয়ারম্যান মো. আক্কাস আলী আমাদের সুপারভাইজার হিসেবে নিয়োগ পান। তার তত্ত্বাবধানে আমরা তিন ছাত্রী মিলে একটি গ্রুপ করে কাজ শুরু করি।

আমাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর থেকে স্যার নিজ থেকেই আমাদের প্রায় প্রতিদিন ডেকে পাঠাতেন। স্যারের কথা অনুযায়ী আমরা প্রতিদিন যথা সময়ে বিভাগে উপস্থিত হতাম। এমনকি ডিপার্টমেন্ট ছাড়াও চর সোনাকুড় এলাকায় অবস্থিত স্যারের বাসভবনে গিয়ে তার সাথে আমাদের দেখা করতে হয়েছে। তার কথামত বিভাগের বাইরে সন্ধ্যার পরও তার পছন্দের জায়গায় আমাদের দেখা করতে হয়েছে।’

তারা অভিযোগে আরো বলেন, ‘একদিন রাত ১১টা পর্যন্ত আমাদেরকে থাকতে হয়েছে। সে সময় স্যার থিসিসের প্রসঙ্গ বাদ দিয়ে ব্যক্তিগত কথা বলতে শুরু করতেন। ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আমাদের থিসিস ডিফেন্স এর নির্ধারিত দিনে স্যারের আদেশে থিসিসের কোড রিপোর্টসহ পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পর বলেন আজ তোমাদের পরীক্ষা হবে না। কিন্তু কেন হবে না তার সঠিক কোন উত্তর দেননি। হতাশ হয়ে ফিরে যাই আমরা।’

একজন ছাত্রী তার অভিযোগে উল্লেখ করেছেন, একদিন মো. আক্কাস আলী বিভাগের নিচের গেট তালা লাগিয়ে তার সাথে আপত্তিকর আচরণ করেছেন। তার কক্ষেও আপত্তিকর আচরণ করেছেন বলে জানান ওই ছাত্রী।

তিনি বলেন, থিসিসের কথা বলে ওই শিক্ষক আমাদের নানাভাবে যৌন হয়রানি করেছেন।

এ ধরণের আচরণে বাধা দিলে তিনি ফেল করিয়ে দেয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন ওই দুই শিক্ষার্থী।

ঘটনার পর বিস্তারিত বিভাগের শিক্ষকদের কাছে মৌখিকভাবে জানিয়েছেন উল্লেখ করে তারা বলেন, ‘এরপর বিভাগের শিক্ষকদের পরামর্শে আমরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু অভিযোগের এম মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এর ফলে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।’

অভিযুক্ত শিক্ষক মো. আক্কাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘যারা আমার নামে অভিযোগ করেছে তারা খুবই উচ্ছৃংখল ও বেপরোয়াভাবে ক্যাম্পাসে চলাফেরা করে। তাদের বেপরোয়াভাবে চলাফেরা করতে নিষেধ করায় তারা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে এ অভিযোগ করেছে।‘‘

তিনি আরো বলেন, ‘শিক্ষক জামাল উদ্দিনসহ একটি গ্রুপ ওই ছাত্রীদের ম্যানেজ করে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচার করছেন।’

এ বিষয়ে জানতে উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনকে ফোন করে পাওয়া যায়নি।

Tags: যৌন হয়রানিযৌন হয়রানির অভিযোগ
Previous Post

ঢাকাকে মৃত্যুকূপে পরিণত হতে দিতে পারি না: গণপূর্তমন্ত্রী

Next Post

সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে চেয়েছিলেন টেলি সামাদ

Next Post

সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে চেয়েছিলেন টেলি সামাদ

ফারিয়ার পুরস্কার প্রাপ্তিতে গর্বিত জয়া আহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT