চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেরিতে সিদ্ধান্ত হলেও শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের মধ্যে স্বস্তি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:08 অপরাহ্ন 15, জুলাই 2021
in সম্পাদকীয়
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের মার্চে সংক্রমণ দেখা দেওয়ার ঠিক আগেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আটকে যান। আর এবছর দুই পরীক্ষাই আটকে আছে।

তবে আশার কথা হচ্ছে করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ দুই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান এবং ডিসেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে।

১০টি নির্দেশনায় এই দুটি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার পরে শিক্ষার্থীসহ অভিভাবক-শিক্ষকদের মধ্যে স্বস্তি এসেছে। পরীক্ষা কথন হবে, হলে কীভাবে হবে নাকি অটোপাশ হবে, এসব নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল তাদের মধ্যে।

ঈদুল আযহার পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ছাড়ার পাশাপাশি পূরণের কার্যক্রম শুরু হবে। এসএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে ২৪টি এসাইনমেন্ট দেওয়া হবে। তারা প্রতি সপ্তাহে দুটি করে এসাইনমেন্ট জমা দেবেন। এইচএসসির পরীক্ষার্থীদের জন্য ৩০টি এসাইনমেন্ট দেওয়া হবে। প্রতিটি পত্রে পাঁচটি করে এসাইনমেন্ট করবেন। সপ্তাহে এসব শিক্ষার্থী দুটি এসাইনমেন্ট করবেন। ফলে আগে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষ করা হবে।

এই দুটি পাবলিক পরীক্ষা দেশের উচ্চ শিক্ষার পাইপলাইন, এগুলো সম্পন্ন হলেই উপরের দিকের শিক্ষা কার্যক্রম অগ্রসর হয়। গেল বছরের ওই দুটি পরীক্ষার পরীক্ষার্থীরা পাশ করলেও তারা উচ্চশিক্ষা তথা কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়েও স্থির হয়ে আছে করোনার কারণে। কবে তারা স্বাভাবিক নিয়মে ক্লাস করতে পারবে, তাও অনিশ্চিত!

বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতেও করোনা আঘাত হানলেও সেখানে নানা বিকল্প ব্যবস্থায় প্রায় পূর্ণমাত্রায় টিকিয়ে রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। আমাদের দেশেও রাজধানীসহ জেলা শহরগুলোতে অনলাইনের মাধ্যমে মোটামুটি চলছে। কিন্তু প্রযুক্তি ও অর্থনৈতিক সামর্থ্যের অভাবে বিরাট সংখ্যক গ্রামীণ জনপদ শিক্ষা কার্যক্রমের বাইরে। সবমিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ইতিহাসের এক নজিরবিহীন জটে আটকে আছে।

ইউনেস্কো-ইউনিসেফসহ নানা সংস্থা বাংলাদেশসহ সারাবিশ্বের শিক্ষার বেহাল অবস্থা তুলে ধরেছে। শিশু শিক্ষার্থীদের ভবিষ্যত ও শারীরিক-মানসিক নিয়ে নানা শঙ্কা প্রকাশ করেছে। আমরাও বিষয়গুলো নিয়ে চিন্তিত। আমাদের আশাবাদ, এই সংশ্লিষ্টরা বিশ্বের নানা দেশের কার্যকর ব্যবস্থা দেখে শিক্ষা নিয়ে এবং মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেবেন।

Tags: এইচএসসি পরীক্ষাএসএসসি পরীক্ষাসম্পাদকীয়
Previous Post

নগরের অলিগলির ক্ষুদ্র পেশাজীবী মানুষগুলো যেভাবে বেঁচে আছে

Next Post

একদিনে ভ্যাকসিন নিলেন প্রায় ২ লাখ মানুষ

Next Post
শিক্ষার্থীদের জন্য টিকা নেওয়ার জন্য ভ্যাকসিন সেশনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিলেন প্রায় ২ লাখ মানুষ

অপু বিশ্বাসের নতুন ছবিতে জায়েদ ও ঋতুপর্ণা সহ অন্য অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাসের নতুন ছবির নায়ক জায়েদ, থাকছেন ঋতুপর্ণাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT