চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকদের বেতন বৈষম্য শিক্ষারই ক্ষতি করছে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:31 অপরাহ্ন 25, ডিসেম্বর 2017
in সম্পাদকীয়
A A
শিক্ষকদের শহীদ মিনারে আসার জন্য অপেক্ষমাণ জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আলোচনার আশ্বাসের পরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেছেন। তবে কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করে শিক্ষক নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি আশ্বাস চান তারা। তার মানে আবার যেকোনো সময় তারা অনশনে যেতে পারেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার থেকে শুরু হওয়া এই অনশন কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষক অংশ নিয়েছিল। শীতের রাতেও শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করেন। তিনদিনের অনশনে প্রায় অর্ধশত শিক্ষক অসুস্থ হয়ে পড়ে, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তারা জানুয়ারিতে বই উৎসব বর্জনেরও হুমকি দিয়েছে। বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পেতেন। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে। সহকারী শিক্ষকরা এই বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিতে ১১তম গ্রেডে বেতন চান। একটি উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার ভূমিকা, গুরুত্ব এবং তার প্রমাণ লিখে শেষ করা যাবে না। যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পন্ন। কিন্তু শিক্ষাক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষকরা আজ কেন নিজেদের বৈষম্যের শিকার বলে মনে করছেন? তাছাড়া জাতি গঠনের কারিগর শিক্ষকদের এভাবে রাজপথে আন্দোলন-সংগ্রামরত অবস্থায় দেখা মোটেও অশোভন নয়, কয়েক কোটি শিশুর শিক্ষার দায়িত্বে সরাসরি নিয়োজিত এসব শিক্ষকদের দাবির ন্যায্যতা যাচাই করা জরুরি বলে আমরা মনে করি। বছরের পর বছর আমাদের বাজেটের আকার বড় হচ্ছে, অবকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকার পাশাপাশি শিক্ষা খাতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেবে। শিক্ষকদের প্রতি এই বৈষম্য দূর করা দরকার সবার আগে। কারণ প্রাথমিক শিক্ষকদের এই বেতন বৈষম্য শিশুদের শিক্ষা ক্ষতিগ্রস্ত করছে।

Previous Post

শত চেষ্টা করলেও বাংলাদেশকে আর পাকিস্তানি ধারায় ফেরত নেয়া যাবে না

Next Post

ফেসবুক মেসেঞ্জারে ছড়াচ্ছে ক্ষতিকর ম্যালওয়ার

Next Post
ম্যালওয়্যার

ফেসবুক মেসেঞ্জারে ছড়াচ্ছে ক্ষতিকর ম্যালওয়ার

ব্লগার

বিমানবন্দর থেকে ব্লগার গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT