চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকতায় মেধাবীদের আসার পথ সুগম হোক

হা‌সিম উদ্দিন আহ‌মেদ by হা‌সিম উদ্দিন আহ‌মেদ
11:08 পূর্বাহ্ন 05, অক্টোবর 2016
in মতামত
A A

“Valuing Teachers, Improving their Status” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের প্রায় ১০০টির মত দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশের প্রেক্ষিতে উপরোক্ত প্রতিপাদ্যটি আলাদা গুরুত্বের দাবি রাখে। শিক্ষা, শিক্ষার মান ও শিক্ষকদের অধিকার নিয়ে বাংলাদেশে যত আলোচনা হয়, বিশ্বে আর কোথাও তা হয় কিনা সন্দেহ আছে।

আমাদের এখানে যারা শিক্ষক হচ্ছন বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ে, তাদের বেশির ভাগই স্রেফ ঠেকায় পড়ে কিংবা কর্মজীবনের আর কোন উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় শিক্ষকতা পেশায় ঢুকে গেছেন। যদিও গুরুত্ব বিবেচনায় দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার কথা ছিল। তা না হওয়ার পিছনে দীর্ঘ দিনের রাজনৈতিক উদ্যোগহীনতাই দায়ী।

ইদানিং যদিও মেধাবীদের অনেকেই শিক্ষকতায় আসছেন, আসার আগ্রহ দেখাচ্ছেন, দেখা যাচ্ছে এ পেশায় আসার পর তাদের অনেককেই শেষ পর্যন্ত আর ধরে রাখা যাচ্ছে না । ‘বেটার চান্স’ পেয়ে তারা শিক্ষকতা ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু একজন তুখোর মেধাবী তরুণের কাছে পেশা হিসেবে ‘শিক্ষকতা’ই ‘বেটার চান্স’ বিবেচ্য হওয়া উচিত ছিল। জাতি হিসেবে এটা আমাদের চরম দূর্ভাগ্য ! যার খেসারত কিন্তু আমরা এখনো দিয়ে যাচ্ছি।

দেশের প্রাথমিক শিক্ষার প্রায় শতভাগ সরকারি। এ স্তরের শিক্ষকদের চাকরি সরকারি হওয়ায় অপেক্ষাকৃত ভালো ও মেধাবীরা ইদানিং প্রাথমিক বিদ্যালয় হলেও শিক্ষকতায় যোগ দিচ্ছেন। অপরদিকে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার প্রায় ৯৭ ভাগ বেসরকারী নির্ভর। সরকারি এমপিও কিছু আর্থিক সুবিধার ভিত্তিতে এই স্তরের শিক্ষা পরিচালিত হয়ে আসছে।

উচ্চ শিক্ষাগুলো স্বায়ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন। উচ্চ শিক্ষায় যারা শিক্ষকতা করছেন, তাদের আর্থ-সামাজিক অবস্থা ও মান-মর্যাদার সাথে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের মানগত ব্যবধান আকাশ-পাতাল। কিন্তু শিক্ষকের মর্যাদা ও তার আর্থসামাজিক অবস্থান একই হওয়া উচিত ছিল। এরকম না হওয়ার পিছনে রাষ্ট্রচালকদের ভূমিকাই দায়ী।

তবে, খুব অল্প বিস্তর হলেও শিক্ষার প্রায় প্রতিটি স্তরে শিক্ষকদের অবস্থান আগের চেয়ে পরিবর্তন হয়েছে । এই সামান্য পরিবর্তনের কল্যাণেই এখন অপেক্ষাকৃত ভালোরা এই পেশায় আসার জন্য আগ্রহী হচ্ছেন। এর বাস্তব উদাহরণ লাখ লাখ শিক্ষিত তরুণ এনটিআরসির অধীনে শিক্ষক হওয়ার নিবন্ধন পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শিক্ষকতাকে পেশা হিসেবে মেধাবী তরুণদের কাছে অধিকতর আগ্রহী করে তোলার জন্য সরকারকে বাস্তবোচিত উদ্দ্যোগ এবং তার প্রয়োগ দেখাতে হবে। বলার অপেক্ষা রাখে না, দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনা গেলে আগামী ১৫/২০ বছরে দেশের সামগ্রিক উন্নয়নের চেহারা বদলে যাবে।

কারণ মেধাবী শিক্ষক একটি মেধাবী প্রজন্ম সৃষ্টি করবে। যারা আগামী দিনে দেশের আমূল পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখবে। শেষ বাক্যটি এটিই হবে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হোক। শিক্ষকতা পেশায় মেধাবীদের আসার পথ সুগম হোক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)  

Tags: শিক্ষক
Previous Post

ওবামাকে জাহান্নামে যেতে বললেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

Next Post

দ্বিতীয়বার বাবা হলেন ফাওয়াদ খান

Next Post

দ্বিতীয়বার বাবা হলেন ফাওয়াদ খান

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন নব্য জেএমবির দুই সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT