চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহাদাত-রুবেল-আরাফাত সানির পর শহীদ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:20 অপরাহ্ন 28, জুন 2017
in সম্পাদকীয়
A A
শাহাদাত হোসেন, রুবেল হোসেন আর আরাফাত সানির পরে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে

শাহাদাত হোসেন, রুবেল হোসেন আর আরাফাত সানির পর এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এদের কেউ গৃহকর্মী নির্যাতন আর কেউ স্ত্রী-বান্ধবীদের নিয়ে ঝামেলায় অভিযুক্ত। জাতীয় দলের সঙ্গে বিভিন্ন ট্যুরে এবং বিপিএলেও কয়েকজন ক্রিকেটারকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য গণমাধ্যমের খবরে আসতে দেখা গেছে। জেল, জরিমানা, নিষেধাজ্ঞাসহ নানা শাস্তির পরও তালিকায় নতুন নতুন নাম যোগ হচ্ছে। সর্বশেষ যুক্ত হলো নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ক্রিকেটার মোহাম্মদ শহীদের নাম। পরিশ্রমী পেসার হিসেবে তার বেশ সুনাম। অথচ তার বিরুদ্ধে উঠেছে স্ত্রী নির্যাতন ও নিজের কন্যা শিশুকে অস্বীকারের মতো গুরুতর অভিযোগ। শহীদের স্ত্রী ফারজানা অভিযোগ করলেও একে বানোয়াট বলে দাবি করেছেন শহীদ। ফারজানার পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদকে তারা সাতদিনের সময় দিয়েছেন। এর মধ্যে দুইদিন চলে গেছে। বাকি দিনগুলোতে শহীদ তাদের ভাষায় ‘পথে না এলে’ থানায় মামলা করবেন। বিষয়টি গণমাধ্যমে আসায় ক্রিকেটপ্রেমী জনগণের মধ্যে তারকা ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক ধারণা ও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বিষয়টি শুধুমাত্র শহীদকে নয়, দেশের প্রতিনিধিত্ব করা সকল ক্রিকেটারের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। ক্রিকেটারদের মূল্যবোধ ও আত্মসচেতনতার অভাবকে এসবের জন্য দায়ী করে থাকেন ক্রিকেটবোদ্ধা ও মনোবিদরা। ক্রিকেটারদের নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক সংস্থা বিসিবি বিভিন্ন সময়ে এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে। তবে, বিষয়টির সঙ্গে ক্রিকেটারদের মানসিক উৎকর্ষতা নিয়েও কাজ করার সময় এসেছে বলে আমরা মনে করি। ক্রিকেটাররা দেশের লাখ লাখ কিশোর-তরুণের কাছে ‘আইকন’। তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর সমাধানের পথ খুঁজবে বলে আমরা আশা করি।

Previous Post

ভ্যাট আইন আগেরটাই থাকছে, আবগারি শুল্ক দেড়শ টাকা

Next Post

মঙ্গল কামনায় ইঞ্জিনে কয়েন নিক্ষেপ, ফ্লাইটে বিলম্ব

Next Post

মঙ্গল কামনায় ইঞ্জিনে কয়েন নিক্ষেপ, ফ্লাইটে বিলম্ব

রাজ্জাককে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন কিছু মানুষ

ক্রিকেটার রাজ্জাকের বিপদে ছুটে আসা মানুষদের প্রতি কৃতজ্ঞতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT