চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহাদতের কারণে লজ্জায় ক্রিকেটারদের মাথা হেঁট

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
5:35 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2015
in স্পোর্টস
A A

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মতো ঘটনায় ক্রিকেটার শাহাদত এবং তার স্ত্রী নিত্য জড়িত হয়ে পড়ায় সাবেক ক্রিকেটাররা লজ্জিত এবং মর্মাহত। তারা বলেছেন, এ ধরণের অপরাধ কারো কাছ থেকেই কাম্য নয়। মানুষের হৃদয়ে বাস কর‍া একজন ক্রিকেটারের এমন আচরণ আরো বেশি অনাকাঙ্খিত।

চ্যানেল আই অনলাইকে সাবেক ক্রিকেটাররা বলেন, ক্রিকেটাররা যদি এমন কাজ করেন তাহলে যে ক্রিকেটপ্রেমীরা তাদেরকে হৃদয়ে রেখেছেন সেখান থেকে ফেলে দিতে বেশি সময় নেবেন না।

শাহাদত হোসেনের ঘটনা শোনার পর বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন খুবই লজ্জিত।

তিনি বলেন, খবরটি শোনার পর থেকে অনেক বেশি লজ্জা লাগছে। মানুষ এই ধরণের কাজ কিভাবে করতে পারে! মেয়েটির জন্য দোয়া করছি যেনো খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে।

শাহাদতের ব্যাপারে ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নেবে কি না জানতে চাইলে বাশার বলেন, ক্রিকেট বোর্ডের একটি তদন্ত টিম রয়েছে। তারা ভালো বলতে পারবে।

‘আমি আসলে জানি না। তবে হ্যাঁ, শাহাদতের ঘটনা পুরোপুরি সত্যি কিনা তা যাচাই-বাছাই করবে তদন্ত কমিটি।’

জানতে চাইলে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, শাহাদত হোসেন সম্পর্কে আমি আইনগত ও নীতিগত ভাবে কোনো কিছু বলতে পারি না।

‘তবে একজন ক্রিকেটার সম্পর্কে যদি বলতে বলেন, তবে বলবো, শাহাদত যা করেছেন তা শুধু ঘৃণ্য কাজ নয় বরং এটি মানবতাবিরোধী কাজ,’ বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অনেক ক্রিকেটারের কাছে অভিভাবকের মতো রকিবুল হাসান বলেন: মেয়েটির কাজ যদি ওদের পছন্দ না হতো তাহলে মেয়েটিকে চলে যেতো বলতো। এভাবে ছোট্ট মেয়েটির ওপর কোনো নির্যাতন করলো!

‘কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করে কোনো কাজ করলে সেই কাজটি ভালো হয় না।’

রকিবুল হাসান বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। আর এই শিশুর ওপর একজন ক্রিকেটার হয়ে ও এই কাজটি কিভাবে করলো আমি তা ভেবে পাই না।

‘তার এমন কাজের জন্য অ‍ামি নিন্দা জানাই। কোনো শিশুর উপর আর এই ধরণের নির্যাতন যেনো না হয় সে ব্যাপারে আমরা সবসময় সবাই সর্তক থাকি,’ মন্তব্য করে রকিবুল হাসান বলেন, সবার আগে, সবকিছুর আগে আমাদের মানুষ হতে হবে।

ক্রিকেটাররা যেহেতু মানুষের আইডল তাই তাদেরকে এ বিষয়ে আরো বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন রকিবুল হাসান।

Tags: ক্রিকেটার শাহাদতশিশু নির্যাতন
Previous Post

ছবিতে আয়লানের প্রতি শ্রদ্ধা

Next Post

জাপার স্লোগান ‘জয় বাংলা’ নয়, ‘বাংলাদেশ জিন্দাবাদ’

Next Post

জাপার স্লোগান ‘জয় বাংলা’ নয়, ‘বাংলাদেশ জিন্দাবাদ’

শিক্ষকের ‘প্রহারে’ ৩ শিক্ষার্থী হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT