চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে নিয়ে মঞ্চে শাহরুখ খান, সঙ্গে হিলারি ক্লিনটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 10, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

বলিউডে চলছে বিয়ের ধুম। দীপিকা-রণবীর সিং এবং প্রিয়াঙ্কা-নিক জোনাসের বিয়ের পর এবার বিগ ফ্যাট ওয়েডিং মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেল নানা রঙের আলো দিয়ে সাজানো বিগত বেশ কয়েকদিন ধরেই।

গতকাল রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি আর বিশিষ্ট শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের বিয়ের আগে ‘সংগীত’ অনুষ্ঠান। যার আয়োজন ছিল বিশাল আকারে।

বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন, শাহরুখ খান-গৌরি খান, বরুণ ধাওয়ান, কারিশমা কাপুর, সালমান খান, করণ জোহরসহ আরো অনেকেই। সেই সাথে সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

সংগীতের এই অনুষ্ঠানে অরিজিৎ সিং এর মেলোডি গানে রোমান্টিক মুডে কোমর দুলিয়েছেন পাত্র-পাত্রী। এছাড়াও কালা চশমা এবং দেশী গার্ল গানে অনুষ্ঠান মাতিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ। সেই সাথে অভিষেক -ঐশ্বরিয়াকেও দেখা গেছে তাদের ‘গুরু’ ছবির তেরে বিনা গানে পা মেলাতে।

এছাড়াও বলিউডের অন্যতম রোম্যান্টিক হিরো শাহরুখ খানকেও দেখা গেছে নাচতে। তবে কোন নায়িকা সাথে নয়। বরং নিজের জীবনের প্রকৃত নায়িকা বলিউডের ‘ফার্স্ট লেডি’ গৌরী খানের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড’ গানের সঙ্গে ঠুমকা লাগিয়েছেন শাহরুখ। গৌরীর এই ঠুমকার সামনে শাহরুখও যেন ম্যাড়ম্যাড়ে। গানের শুরুতে গৌরীর গালে চুমু খান শাহরুখ। তারপরই শুরু হয় নাচ। এমনকি শাহরুখ-গৌরীর এই নাচ দেখে কেউ কেউ আবার দর্শক আসন থেকেই সিটি বাজিয়ে ফেললেন।

তবে এই অনুষ্ঠানের শেষে নজর কেড়েছেন হিলারি ক্লিনটন। শাহরুখ খান, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সঙ্গে বলিউডের গানে স্টেজ মাতিয়েছেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি।

Tags: মুকেশ আম্বানিশাহরুখ খানহিলারি ক্লিনটন
Previous Post

নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়েছে ইইউ

Next Post

‘সাকিব বিশ্বসেরা ওয়ানডে ক্রিকেটার’

Next Post

‘সাকিব বিশ্বসেরা ওয়ানডে ক্রিকেটার’

নৌকা অর্জন ও মুক্তির প্রতীক: আনোয়ার হোসেন মঞ্জু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT