চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-সালমানদের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন যশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 08, এপ্রিল 2022
in বিনোদন
A A
তিনজন জনপ্রিয় বাংলাদেশি তারকা ছবি, হাসি ও আত্মবিশ্বাসের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। যদিও ২০১৮ সালের ব্লকবাস্টার হিট ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার মাধ্যমে কন্নড় ইন্ডাস্ট্রির এই নায়ক ইতোমধ্যে ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন।

আর এসব কারণেই অনেকেই যশকে তুলনা করছেন ভারতীয় সিনেমার সুপারস্টারদের সঙ্গে। এমনকি বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজান সালমান খানের সঙ্গেও তুলনা শুরু করে দিয়েছেন কেউ কেউ।

বিষয়টি নিয়ে এবার যশ নিজেই কথা বললেন। এক সাক্ষাৎকারে যশ বলেন, ‘সিনেমা জগতে কোনো কিছুই স্থায়ী নয়। আমি বলতে চাই, তারা (শাহরুখ খান ও সালমান খান) সুপারস্টার এবং তাদের অসম্মান অথবা তাদের সঙ্গে তুলনা ঠিক না। তাদের সবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমি অভিনেতা হয়েছি। তারা ইন্ডাস্ট্রির স্তম্ভ।’

‘কেজিএফ’ মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে এই অ্যাকশনধর্মী সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছিল। ফলে পুরো ভারতে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দ্বিতীয় পর্ব নিয়েও হিন্দি ভাষাভাষীদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।

এ নিয়ে যশ বলেন, ‘এটা সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। আমরা পুরো ভারতের দর্শকের জন্য একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম। আমি চাই প্রতিটা সিনেমায় পুরো ভারতের জন্য তৈরি হোক, কোনো হিন্দি অথবা কন্নড় সিনেমা হিসেবে নয়।’

‘কেজিএফ’ সিনেমার দুটি পর্বই নির্মাণ করেছেন প্রশান্ত নীল। দ্বিতীয় পর্বে যশ ছাড়াও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ। আগামী ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে কাঙ্খিত এই ছবিটি।

Tags: কেজিএফ চ্যাপ্টার টুপ্রকাশ রাজযশরাভিনা ট্যান্ডনশাহরুখশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্তসালমান
Previous Post

নিত্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও কমেনি মাছ-মাংসের দাম

Next Post

ইউক্রেনে রেলস্টেশনে রকেট হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

Next Post
উক্রেনের রেলস্টেশনে রকেট হামলায় নিহতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রেলস্টেশনে রকেট হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

তথ্যমন্ত্রী হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির বক্তব্য চিন্তার দৈন্যের প্রকাশ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT